লগইন
প্রাইম টিভি

পত্নীতলায় অবৈধ ইটভাটায় অভিযান, ১ লাখ টাকা জরিমানা

সবুজ হোসেন, নওগাঁ: 

নওগাঁর পত্নীতলায় যথাযথ কাগজপত্র ছাড়াই ইটভাটার নির্মাণ ও সংস্কার কাজ চালু রাখার অভিযোগে একটি ইটভাটার কর্তৃপক্ষকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৩ অক্টোবর) দুপুর ১টার দিকে পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে জেলার পত্নীতলা উপজেলার মহিমাপুর (গোপীনগর মোড়) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

নওগাঁ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে গত মৌসুমে বন্ধ থাকা মেসার্স এমবিএফ ইটভাটা-১-এর নির্মাণ ও সংস্কার কাজ যথাযথ কাগজপত্র ছাড়াই চালু রাখার বিষয়টি পাওয়া যায়। এ ঘটনায় ইটভাটা কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে ১ লাখ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।

এ সময় প্রয়োজনীয় কাগজপত্র না পাওয়া পর্যন্ত ইটভাটার নির্মাণ ও সংস্কার কাজ বন্ধ রাখার জন্য কর্তৃপক্ষের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। মোবাইল কোর্টে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন ব্যাটালিয়ন আনসার, নওগাঁর একটি দল।

পরিবেশ সুরক্ষা ও অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

পত্নীতলায় অবৈধ ইটভাটায় অভিযান, ১ লাখ টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

সবুজ হোসেন, নওগাঁ: 

নওগাঁর পত্নীতলায় যথাযথ কাগজপত্র ছাড়াই ইটভাটার নির্মাণ ও সংস্কার কাজ চালু রাখার অভিযোগে একটি ইটভাটার কর্তৃপক্ষকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৩ অক্টোবর) দুপুর ১টার দিকে পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে জেলার পত্নীতলা উপজেলার মহিমাপুর (গোপীনগর মোড়) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

নওগাঁ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে গত মৌসুমে বন্ধ থাকা মেসার্স এমবিএফ ইটভাটা-১-এর নির্মাণ ও সংস্কার কাজ যথাযথ কাগজপত্র ছাড়াই চালু রাখার বিষয়টি পাওয়া যায়। এ ঘটনায় ইটভাটা কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে ১ লাখ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।

এ সময় প্রয়োজনীয় কাগজপত্র না পাওয়া পর্যন্ত ইটভাটার নির্মাণ ও সংস্কার কাজ বন্ধ রাখার জন্য কর্তৃপক্ষের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। মোবাইল কোর্টে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন ব্যাটালিয়ন আনসার, নওগাঁর একটি দল।

পরিবেশ সুরক্ষা ও অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি