গাজীপুর প্রতিনিধি :
যান্ত্রিক শহরের একঘেয়েমি আর প্রতিদিনের পেশাগত ব্যস্ততাকে ছুটি দিয়ে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি রাঙ্গামাটি থেকে ঘুরে এলেন গাছা থানা প্রেসক্লাবের সাংবাদিকরা। গত ২৮ সেপ্টেম্বর শুরু হওয়া ৩ রাত ও ২ দিনের এই আনন্দ ভ্রমণে পাহাড় আর কাপ্তাই লেকের অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হন গণমাধ্যমকর্মীরা।
ভ্রমণের এই দু'দিনে প্রেসক্লাবের সদস্যবৃন্দ রাঙ্গামাটির মনোরম ও ঐতিহাসিক সব দর্শনীয় স্থান ঘুরে দেখেন। পাহাড়ের কোল ঘেঁষে বয়ে চলা সুবলং ঝর্ণা ও ছোট ঝর্ণার শীতল জলের ছোঁয়ায় যেমন তারা সিক্ত হয়েছেন, তেমনি আদিবাসী গ্রাম ও আদিবাসী তাঁত পল্লী পরিদর্শনের মাধ্যমে পাহাড়ের মানুষের বৈচিত্র্যময় জীবনযাত্রা ও সংস্কৃতির সাথে পরিচিত হয়েছেন।
ভ্রমণের তালিকায় আরও ছিল রাঙ্গামাটির অন্যতম আকর্ষণ নির্বাণনগর স্বর্ণ মন্দির, জুম পাহাড় এবং পেদা টিংটিং-এর নৈসর্গিক পরিবেশ। পাহাড়ের ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী ঐতিহাসিক চাকমা রাজার বাড়ি এবং রাজ বিহার পরিদর্শন করেন সাংবাদিকরা। এছাড়া নয়নাভিরাম পলওয়েল পার্ক এবং রাঙ্গামাটির বিখ্যাত ঝুলন্ত ব্রিজ সহ বিভিন্ন স্পটে আনন্দঘন সময় পার করেন তারা।
ভ্রমণের শেষ পর্যায়ে এক আনন্দঘন পরিবেশে নিজেদের অনুভূতি ব্যক্ত করেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে গাছা থানা প্রেসক্লাবের সভাপতি আনিসুল ইসলাম বলেন, "দৈনন্দিন পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা সবসময়ই এক ধরনের মানসিক চাপের মধ্যে থাকেন। কর্মজীবনের এই একঘেয়েমি কাটাতে এবং সহকর্মীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির জন্যই আমাদের এই আনন্দ ভ্রমণের আয়োজন। রাঙ্গামাটির এই নৈসর্গিক সৌন্দর্য আমাদের সবার মনকে সতেজ করেছে, যা আমাদের আগামী দিনের পেশাগত কাজে আরও গতিশীলতা আনবে।"
সফলভাবে ভ্রমণ সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সোহেল মিয়া বলেন, "সকলের আন্তরিক সহযোগিতা এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কারণেই আমাদের এই রাঙ্গামাটি সফর এত সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে। একতা ও ভ্রাতৃত্বের যে চমৎকার নিদর্শন আপনারা দেখিয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়। সকলের এই ভালোবাসাকে পুঁজি করে ভবিষ্যতেও গাছা থানা প্রেসক্লাবের উদ্যোগে এ ধরনের আরও আনন্দদায়ক ও গঠনমূলক কর্মসূচির আয়োজন করা হবে।"
কাপ্তাই লেকের বিশাল নীল জলরাশিতে নৌ-ভ্রমণ এবং পাহাড়ের কোলে কাটানো এই সফর সাংবাদিকদের কর্মব্যস্ত জীবনে এক নতুন প্রশান্তি এনে দিয়েছে। উৎসবমুখর পরিবেশে ঘোরাঘুরি এবং পারস্পরিক সৌহার্দ্য বিনিময়ের মধ্য দিয়ে সফল ও সুন্দরভাবে সম্পন্ন হয় গাছা থানা প্রেসক্লাবের এবারের রাঙ্গামাটি আনন্দ ভ্রমণ।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন