লগইন
প্রাইম টিভি

সারাদেশ

মান্দায় ধর্ষণে ব্যর্থ হয়ে স্বামী-সন্তানকে কুপিয়ে জখম, গৃহবধূর মামলা

আরিফ হোসেন : মান্দা নওগাঁ প্রতিনিধি নওগাঁর মান্দায় এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে তার স্বামী ও সন্তানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার কালিকাপুর ইউনিয়নের শীলগ্রাম এলাকায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ সীমা বেগম (৩৮) বাদী হয়ে চারজনের বিরুদ্ধে মান্দা থানায় লিখিত এজাহার দায়ের করেছেন।মামলার অভিযুক্তরা হলেন শীলগ্রাম এলাকার শরিয়তুল্যা মন্ডল (৪২), মছের আলী মন্ডল (৬৫), শাহিদা বেগম (৪৮) এবং মিনা বেগম (৩০)।এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, ১ নম্বর আসামি শরিয়তুল্যা মন্ডল দীর্ঘদিন ধরে সীমা বেগমকে কুপ্রস্তাব ও হুমকি দিয়ে আসছিলেন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে গৃহবধূকে বাড়িতে একা পেয়ে শরিয়তুল্যা ভেতরে ঢুকে তাকে জড়িয়ে ধরে ধর্ষণের চেষ্টা চালান। গৃহবধূর ডাক-চিৎকারে বাজার থেকে স্বামী জাকারিয়া (৪১) ও ছেলে আবু সিয়াম (১৯) ছুটে এলে শরিয়তুল্যা পালিয়ে যান।ঘটনাটি স্থানীয় বাজারে জানাজানি হলে ক্ষিপ্ত হয়ে দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে আসামিরা লাঠি, ধারালো হাসুয়া ও হাতুড়ি নিয়ে ভুক্তভোগীর বাড়িতে হামলা চালায়। এ সময় শরিয়তুল্যা ধারালো হাসুয়া দিয়ে জাকারিয়ার মাথায় কোপ দিলে তিনি রক্তাত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। একই সময় আসামিরা ছেলে আবু সিয়ামকেও পিটিয়ে মারাত্মক জখম করে এবং গৃহবধূকে লাঞ্ছিত করে।পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে। মারাত্মক আহত জাকারিয়াকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগী সীমা বেগম জানান, স্বামীর চিকিৎসা শেষ করে স্বজনদের সাথে আলোচনা করায় এজাহার দিতে কিছুটা বিলম্ব হয়েছে। তিনি এই ঘটনার কঠোর বিচার দাবি করেন।মান্দা থানা পুলিশ জানায়, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মান্দায় ধর্ষণে ব্যর্থ হয়ে স্বামী-সন্তানকে কুপিয়ে জখম, গৃহবধূর মামলা