লগইন
প্রাইম টিভি
প্রকাশ : শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

মান্দায় আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন, লক্ষ্যমাত্রা ১০৪২ মেট্রিক টন

নওগাঁর ধামইরহাটে দুই অবৈধ ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা

টঙ্গীতে পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ১০

শুকুরেরহাট ডিগ্রি কলেজে প্রহসনের নিয়োগ পরীক্ষার অভিযোগ, ফল স্থগিত ও তদন্ত দাবি

ঘাটাইলে প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা। সভাপতি হেলাল,সম্পাদক রাজু।

সুনামগঞ্জে বিসিআইসি বাফার গুদামের উদ্বোধন করলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব

পীরগঞ্জে ছুটিতে আসা সেনা সদস্যের বিরুদ্ধে গৃহবধূকে হত্যাচেষ্টা ও স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ

‎ধামরাই উপজেলা প্রেসক্লাবের নির্বাচনে সহ-সভাপতি নির্বাচিত শ্রী কার্তিক ঘোষ

‎ধামরাই উপজেলা প্রেসক্লাবের নির্বাচনে সহ-সভাপতি নির্বাচিত শ্রী কার্তিক ঘোষ

মান্দায় আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন, লক্ষ্যমাত্রা ১০৪২ মেট্রিক টন

মান্দায় আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন, লক্ষ্যমাত্রা ১০৪২ মেট্রিক টন

নওগাঁর মান্দায় ২০২৬-২৭ অর্থবছরের অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। চলতি মৌসুমে উপজেলায় ৩৫ টাকা কেজি দরে ৯২৯ মেট্রিক টন আমন ধান এবং ৪৯ টাকা কেজি দরে ১১৩ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে উপজেলা খাদ্য বিভাগ।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ১১টায় মান্দা উপজেলার প্রসাদপুর খাদ্য গুদামে (এলএসডি) ফিতা কেটে ও কার্যক্রম শুরু করে এই সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি মোছাঃ আতিয়া খাতুনের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৯, নওগাঁ-৪ (মান্দা) আসনের জাতীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোছাঃ সাবরিন মোস্তারী, প্রসাদপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মমতাজ বেগম এবং নওগাঁ জেলা চাউল কল মালিক সমিতির সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন চকদার। এ সময় খাদ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা যায়, নির্ধারিত ৯২৯ মেট্রিক টন ধান এবং ১১৩ মেট্রিক টন চাল সংগ্রহের এই কার্যক্রম আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত অব্যাহত থাকবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সরকারের এই সংগ্রহ কার্যক্রমের মূল লক্ষ্য কৃষকদের উৎপাদিত আমন ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং সরকারি খাদ্যগুদামে খাদ্যশস্যের মজুত আরও শক্তিশালী করা। এতে কৃষকরা যেমন লাভবান হবেন, তেমনি দেশের খাদ্য নিরাপত্তা ব্যবস্থাতেও ইতিবাচক ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

মান্দায় আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন, লক্ষ্যমাত্রা ১০৪২ মেট্রিক টন

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

নওগাঁর মান্দায় ২০২৬-২৭ অর্থবছরের অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। চলতি মৌসুমে উপজেলায় ৩৫ টাকা কেজি দরে ৯২৯ মেট্রিক টন আমন ধান এবং ৪৯ টাকা কেজি দরে ১১৩ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে উপজেলা খাদ্য বিভাগ।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ১১টায় মান্দা উপজেলার প্রসাদপুর খাদ্য গুদামে (এলএসডি) ফিতা কেটে ও কার্যক্রম শুরু করে এই সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি মোছাঃ আতিয়া খাতুনের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৯, নওগাঁ-৪ (মান্দা) আসনের জাতীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোছাঃ সাবরিন মোস্তারী, প্রসাদপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মমতাজ বেগম এবং নওগাঁ জেলা চাউল কল মালিক সমিতির সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন চকদার। এ সময় খাদ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা যায়, নির্ধারিত ৯২৯ মেট্রিক টন ধান এবং ১১৩ মেট্রিক টন চাল সংগ্রহের এই কার্যক্রম আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত অব্যাহত থাকবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সরকারের এই সংগ্রহ কার্যক্রমের মূল লক্ষ্য কৃষকদের উৎপাদিত আমন ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং সরকারি খাদ্যগুদামে খাদ্যশস্যের মজুত আরও শক্তিশালী করা। এতে কৃষকরা যেমন লাভবান হবেন, তেমনি দেশের খাদ্য নিরাপত্তা ব্যবস্থাতেও ইতিবাচক ভূমিকা রাখবে।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি