প্রাইম টিভি

স্বাস্থ্য ও চিকিৎসা

কালিয়াকৈরে লাইসেন্স না থাকায় জেনারেল হাসপাতালকে জরিমানা

কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধিগাজীপুরের কালিয়াকৈরে প্রয়োজনীয় বৈধ লাইসেন্স, কাগজপত্র ও দক্ষ জনবল না থাকায় একটি বেসরকারি হাসপাতালকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে চূড়ান্ত সতর্কবার্তা দেওয়া হয়েছে। বুধবার দুপুরে কালিয়াকৈর বাইপাস এলাকায় অবস্থিত কালিয়াকৈর জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টারে অভিযান পরিচালনা করা হয়।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সরকারি নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদন না নিয়েই কালিয়াকৈর জেনারেল হাসপাতালে স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। এমন অভিযোগের ভিত্তিতে কালিয়াকৈর উপজেলা প্রশাসনের উদ্যোগে ওই প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুন নাহার শিলা। অভিযানকালে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে তা না পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা অর্থদ- করা হয়। পাশাপাশি ভবিষ্যতে বৈধ লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়া কার্যক্রম পরিচালনা না করতে চূড়ান্ত সতর্কবার্তা দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন নাহার শিলা বলেন, প্রতিষ্ঠানটির প্রয়োজনীয় কাগজপত্র ও দক্ষ জনবল না থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে কর্তৃপক্ষকে চূড়ান্ত সতর্কবার্তা দেওয়া হয়েছে। স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের ক্ষেত্রে সরকারি বিধিবিধান ও প্রয়োজনীয় অনুমোদন নিশ্চিত করা জরুরি। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

কালিয়াকৈরে লাইসেন্স না থাকায় জেনারেল হাসপাতালকে জরিমানা