নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক (ঝটিকা) পরিদর্শন করেছেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলহাজ্ব ফখরুল ইসলাম। সোমবার (২৩ নভেম্বর) সকালে তিনি কোনো পূর্বঘোষণা ছাড়াই হাসপাতালে উপস্থিত হন।
পরিদর্শনকালে সংসদ সদস্য হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, বহির্বিভাগ ও সার্বিক পরিবেশ ঘুরে দেখেন এবং চিকিৎসা নিতে আসা রোগীদের সাথে কথা বলে তাদের খোঁজখবর নেন। এ সময় হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা আরও উন্নত করার পাশাপাশি সাধারণ মানুষের জন্য মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে কঠোর নির্দেশনা প্রদান করেন তিনি।
পাশাপাশি হাসপাতালের বর্তমান সমস্যাগুলো নিয়ে চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন এমপি ফখরুল ইসলাম। এ সময় তিনি হাসপাতালে বিদ্যমান ঔষুধ, চিকিৎসক, নার্সসহ অন্যান্য জনবল সংকট দ্রুত নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ ও সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
সংসদ সদস্যের এমন আকস্মিক পরিদর্শনে স্থানীয় সাধারণ মানুষ ও রোগীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। চিকিৎসা সেবার মানোন্নয়নে তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন