লগইন
প্রাইম টিভি
প্রকাশ : শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

কেরানীগঞ্জে পৃথক অভিযানে ৫৯১ পিস ইয়াবা ও ১০০ পিস প্যাথিডিনসহ গ্রেপ্তার ২

নওগাঁর মান্দায় বাঁশঝাড় থেকে কিশোর ভ্যানচালকের লাশ উদ্ধার

সুন্দরবনে এসআরবি-৬ এর অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুইজন জলদস্যুর সহযোগী গ্রেপ্তার

তাহেরপুর ইসলামিয়া আলিম মাদ্রাসায় নবীনবরণ, বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত

রাঙ্গাবালীতে গ্লোবাল ডে অব ক্লাইমেট অ্যাকশন-২০২৬ উপলক্ষে মানববন্ধন

তিস্তাসহ উত্তরাঞ্চলের সকল পানিসম্পদ প্রকল্প বাস্তবায়ন করা হবে রংপুরে পানিসম্পদ প্রতিমন্ত্রী

শাহজাদপুরে নিখোঁজ তিন কিশোরী উদ্ধার, অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান পুলিশের

সোনারগাঁয়ে ঘরে ঢুকে নারীকে পিটিয়ে জখম, লুটপাটের অভিযোগে থানায় লিখিত অভিযোগ

সোনারগাঁয়ে ঘরে ঢুকে নারীকে পিটিয়ে জখম, লুটপাটের অভিযোগে থানায় লিখিত অভিযোগ

রাঙ্গাবালীতে গ্লোবাল ডে অব ক্লাইমেট অ্যাকশন-২০২৬ উপলক্ষে মানববন্ধন

রাঙ্গাবালীতে গ্লোবাল ডে অব ক্লাইমেট অ্যাকশন-২০২৬ উপলক্ষে মানববন্ধন

‎পটুয়াখালীর রাঙ্গাবালীতে গ্লোবাল ডে অব ক্লাইমেট অ্যাকশন-২০২৬ উপলক্ষে জলবায়ু ন্যায়বিচার ও পরিবেশ সুরক্ষার দাবিতে মানববন্ধন করা হয়েছে।

‎শুক্রবার সকাল সাড়ে দশটায় ছোটবাইশদিয়া ইউনিয়নের কোড়ালিয়া লঞ্চঘাট সংলগ্ন আগুনমুখা নদীর তীরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নারী, পুরুষ, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

‎মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও পোস্টার প্রদর্শন করেন। এসব প্ল্যাকার্ডে জীবাশ্ম জ্বালানির জন্য অর্থায়ন বন্ধ, বৈশ্বিক জলবায়ু প্রতিশ্রুতি পূরণ, গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানো, শিল্প ও পর্যটন খাতে দূষণ নিয়ন্ত্রণ এবং পরবর্তী প্রজন্মের জন্য পরিবেশ রক্ষার অঙ্গীকারের দাবি জানানো হয়।

‎এছাড়া ব্যবসা কেন্দ্রিক জলবায়ু সমাধানের বিরোধিতা এবং ঋণনির্ভর প্রযুক্তি হস্তান্তরকে অন্যায্য বলেও উল্লেখ করা হয়।

‎এ আয়োজন করে ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার - ভার্ক। সহযোগিতায় ছিল মানুষের জন্য ফাউন্ডেশন।

‎অংশগ্রহণকারীরা বলেন, উপকূলবর্তী রাঙ্গাবালী জলবায়ু পরিবর্তনের ঝুঁকিপূর্ণ অঞ্চলের একটি। নদীভাঙন, জলোচ্ছ্বাস, লবণাক্ততার বিস্তার ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে মানুষের জীবন-জীবিকা চরম ঝুঁকিতে রয়েছে।

‎তাই বৈশ্বিক জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করতে এখনই কার্যকর এবং টেকসই পদক্ষেপ নেওয়া জরুরি বলে দাবি করেন তারা।

‎বৈশ্বিক তাপমাত্রা নিয়ন্ত্রণে শিল্পোন্নত দেশগুলোর প্রতিশ্রুতি বাস্তবায়ন ও জবাবদিহি নিশ্চিত না হলে উপকূলের মানুষের অস্তিত্বই হুমকির মুখে পড়বে বলে মনে করেন অংশগ্রহণকারীরা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

রাঙ্গাবালীতে গ্লোবাল ডে অব ক্লাইমেট অ্যাকশন-২০২৬ উপলক্ষে মানববন্ধন

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

featured Image

‎পটুয়াখালীর রাঙ্গাবালীতে গ্লোবাল ডে অব ক্লাইমেট অ্যাকশন-২০২৬ উপলক্ষে জলবায়ু ন্যায়বিচার ও পরিবেশ সুরক্ষার দাবিতে মানববন্ধন করা হয়েছে।

‎শুক্রবার সকাল সাড়ে দশটায় ছোটবাইশদিয়া ইউনিয়নের কোড়ালিয়া লঞ্চঘাট সংলগ্ন আগুনমুখা নদীর তীরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নারী, পুরুষ, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

‎মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও পোস্টার প্রদর্শন করেন। এসব প্ল্যাকার্ডে জীবাশ্ম জ্বালানির জন্য অর্থায়ন বন্ধ, বৈশ্বিক জলবায়ু প্রতিশ্রুতি পূরণ, গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানো, শিল্প ও পর্যটন খাতে দূষণ নিয়ন্ত্রণ এবং পরবর্তী প্রজন্মের জন্য পরিবেশ রক্ষার অঙ্গীকারের দাবি জানানো হয়।

‎এছাড়া ব্যবসা কেন্দ্রিক জলবায়ু সমাধানের বিরোধিতা এবং ঋণনির্ভর প্রযুক্তি হস্তান্তরকে অন্যায্য বলেও উল্লেখ করা হয়।

‎এ আয়োজন করে ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার - ভার্ক। সহযোগিতায় ছিল মানুষের জন্য ফাউন্ডেশন।

‎অংশগ্রহণকারীরা বলেন, উপকূলবর্তী রাঙ্গাবালী জলবায়ু পরিবর্তনের ঝুঁকিপূর্ণ অঞ্চলের একটি। নদীভাঙন, জলোচ্ছ্বাস, লবণাক্ততার বিস্তার ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে মানুষের জীবন-জীবিকা চরম ঝুঁকিতে রয়েছে।

‎তাই বৈশ্বিক জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করতে এখনই কার্যকর এবং টেকসই পদক্ষেপ নেওয়া জরুরি বলে দাবি করেন তারা।

‎বৈশ্বিক তাপমাত্রা নিয়ন্ত্রণে শিল্পোন্নত দেশগুলোর প্রতিশ্রুতি বাস্তবায়ন ও জবাবদিহি নিশ্চিত না হলে উপকূলের মানুষের অস্তিত্বই হুমকির মুখে পড়বে বলে মনে করেন অংশগ্রহণকারীরা।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি