দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় নিজের ভূমিকার স্বীকৃতি হিসেবে শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।বুধবার (৭ অক্টোবর) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বলেন, আটটি সংঘাত নিরসনে তার ভূমিকা রয়েছে। তবে নরওয়ের নোবেল কমিটি তাকে পুরস্কার দেবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি।এদিকে ২০২৬ সালের শান্তিতে নোবেল পুরস্কারের বিজয়ী ঘোষণা হবে শুক্রবার (৯ অক্টোবর)। এ বছর ২৮৭ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান মনোনয়নের তালিকায় রয়েছে। ট্রাম্পকে কয়েকটি দেশের নেতারা মনোনয়ন দেওয়ার কথা বললেও নোবেল কমিটি ব্যক্তিগত মনোনয়ন নিশ্চিত করে না।
অনলাইন জরিপ
সারাদেশ
খেলা
শফিকুল ইসলাম শামীম,নিজস্ব প্রতিবেদক:গাজীপুর মহানগরের কোনাবাড়ীতেলিজেন্ডারি ক্রিকেট লিগ সিজন ১ এর ফাইনাল খেলায় ফাহিম আফিফ এলিভেন ক্রিকেট ক্লাব বিজয়ী হয়েছে। শুক্রবার বেলা ৪ টায় আমবাগ ঈদগাহ মাঠে অনুষ্ঠিত কোনাবাড়ী সমাজ কল্যাণের সংঘের আয়োজনে লিজেন্ডারি ক্রিকেট লীগ সিজন- ১ এর আমবাগ সমাজকল্যাণ সংঘ বনাম ফাহিম আফিফ এলিভেন ক্রিকেট ক্লাব এর মধ্যকার খেলায় ফাহিম আফিফ এলিভেন ক্রিকেট ক্লাব জয় লাভ করে।উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উদ্বোধন করেন কোনাবাড়ী মেট্রো থানা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সাধারণ সম্পাদক ও গাজীপুর রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যনির্বাহী পরিষদের সদস্য আলহাজ্ব সাজ্জাদুর রহমান মামুন। এসময় তিনি বলেন ক্রিকেট সারাবিশ্বের একটি জনপ্রিয় খেলা।এই খেলা দেখে মানুষের আবেগ,আনন্দ ও বিনোদনের সঞ্চার হয়।মানুষের মাঝে এক ভালোলাগার অনুভূতি জাগরিত হয়।আর যারা এই খেলা খেলে; সেইসব খেলোয়াড়দের শরীর ও মন দুটোই ভালো থাকে।তাদের মাঝে শৃঙ্খলা ও নেতৃত্ববোধের দক্ষতা তৈরী হয়।সাজ্জাদুর রহমান মামুন আরও বলেন,খেলাধূলা মানুষের শরীর ও মন ভালো থাকার পাশাপাশি দেশপ্রেম জাগিয়ে তোলে এবং যুব সমাজকে অন্যায়-অনিয়ম ও মাদকের ভয়াল থাবা থেকে দুরেরেখে গঠনমূলক কার্যক্রমে উৎসাহিত করে।অতএবযুব সমাজকে গঠনমূলক কাজে অগ্রসর হতে ও সুন্দর সমাজ বিনির্মানে খেলাধূলার বিকল্প নেই।কোনাবাড়ী মেট্টো বিএনপির সাবেক প্রচার সম্পাদক মাসুদ আহমেদ রানার সঞ্চালনায় সভাতিত্ব করেন ১০ নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি সেলিম সরকার। এ সময় উপস্থিত ছিলেন ১০ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম আশরাফ,১০ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বাবুল হোসেন,কোনাবাড়ী মেট্রো থানা ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক রায়হান হোসেন হৃদয়,১০ নং ওয়ার্ড ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি রেজাউল করিম কন্ট্রাক্টর,বিশিষ্ট ব্যবসায়ী সাজ্জাদ আনোয়ার পল্লব, ১০ নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক কবির হোসেন জয়,১১ নং ওয়ার্ড যুব দলের প্রচার সম্পাদক আতাউর রহমান প্রমুখ।এছাড়াও স্থানীয় রাজনৈতিক দলের অন্যান্য নেতৃবৃন্দ,স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ প্রায় সহস্রাধিক ক্রিকেট প্রেমী দর্শক উপস্থিত থেকে অত্যন্ত সুশৃঙ্খলভাবে খেলাটি উপভোগ করেন।খেলা শেষে বিজয়ীদের হাতে প্রথম পুরস্কার ফ্রিজ এবং ২য় পুরস্কার এলইডি টিভি তুলে দেন প্রধান অতিথি সাজ্জাদুর রহমান মামুনসহ অন্যান্য অতিথিবৃন্দ।
টাঙ্গাইল প্রতিনিধি: আব্দুল্লাহ আল মাসুদ"ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ঘাটাইলে উৎসবমুখর পরিবেশে ‘এ. কে. সিকদার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার জামুরিয়া ইউনিয়নের মমরেজ গলগন্ডা স্পোর্টিং ক্লাবের আয়োজনে মমরেজ গলগন্ডা পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের সূচনা হয়।উদ্বোধনী ম্যাচে গাজীপুরের ‘আনারি বয়েজ ফুটবল একাডেমি’কে ২-০ গোলে হারিয়ে শুভ সূচনা করে মধুপুরের ‘গোল্ডেন বয়েজ ক্লাব’।টুর্ণামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন মমরেজ গলগন্ডা স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর সিকদার।এছাড়াও উপস্থিত ছিলেন, ঘাটাইল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোঃ মাছুদুর রহমান, মমরেজ গলগন্ডা স্পোর্টিং ক্লাবের সভাপতি মোঃ মামুনুর রশিদ,সাধারণ সম্পাদক মোঃ সোহাগ মিয়া।টানটান উত্তেজনাপূর্ণ এ খেলা দেখতে মাঠে ভিড় জমান শত শত ক্রীড়াপ্রেমী দর্শক। খেলোয়াড়দের চমৎকার নৈপুণ্যে করতালিতে মুখরিত হয়ে ওঠে পুরো মাঠ।
শফিকুল ইসলাম শামীম,নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) ও চীনের ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় এক্সচেঞ্জ ট্রেনিং প্রোগ্রামে অংশ নিতে চীনের বিশ্ববিদ্যালয়টির ১৪ সদস্যের একটি দল বিকেএসপিতে এসে পৌঁছেছে।আজ শনিবার (৫ সেপ্টেম্বর) বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান,ঢাকা (বিকেএসপি)তে পৌঁছে চীনের ওই বিশ্ব বিদ্যালয়টির ১৪ সদস্য বিশিষ্টদলটি।বিকেএসপিতে আগত দলটিকে স্বাগত জানান বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সাইফ উল্লাহ। এ সময় তিনি চীনা প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।চীনা প্রতিনিধি দলে রয়েছেন ১১ জন ক্রিকেট প্রশিক্ষণার্থী, ২ জন প্রশিক্ষক ( ১জন তাইচি ও ১ জন ক্রিকেট) এবং ১ জন দোভাষী। সমঝোতা স্মারকের আওতায় আয়োজিত দুই সপ্তাহব্যাপী এই এক্সচেঞ্জ ট্রেনিং প্রোগ্রামে বিকেএসপির বিশেষজ্ঞ প্রশিক্ষকরা ইউইনান মিনজু বিশ্ববিদ্যালয়ের ১১ জন প্রশিক্ষণার্থীকে ক্রিকেটের বিভিন্ন কৌশল ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করবেন।অন্যদিকে, চীনা বিশ্ববিদ্যালয় থেকে আগত দুইজন তাইচি প্রশিক্ষক বিকেএসপির উশু বিভাগের প্রশিক্ষণার্থীদের তাইচি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করবেন। এর মাধ্যমে উভয় প্রতিষ্ঠানের প্রশিক্ষণার্থী ও কোচদের মধ্যে জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি হবে।বিকেএসপি ও ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের এই এক্সচেঞ্জ ট্রেনিং প্রোগ্রাম দুই দেশের ক্রীড়া শিক্ষা ও প্রশিক্ষণ ক্ষেত্রে সহযোগিতাকে আরও শক্তিশালী করার পাশাপাশি ভবিষ্যতে পারস্পরিক ক্রীড়া কার্যক্রম সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
উৎসবমুখর পরিবেশে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ‘মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতা, মননশীল বিকাশ এবং নেতৃত্বের গুণাবলি বিকাশের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হাবীবুর রহমান।উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. আব্দুস সালাম আকন্দ, রেজিস্ট্রার নায়লা ইয়াসমিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, সহকারী প্রক্টর, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।উদ্বোধনী ম্যাচে ফ্যালকন XI-এর মুখোমুখি হয় প্যাচাল মাস্টার দল। খেলা দেখতে মাঠে শিক্ষক-শিক্ষার্থী ও দর্শকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. হাবীবুর রহমান বলেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক উৎকর্ষ সাধনে খেলাধুলার ভূমিকা অপরিসীম। নিয়মিত ক্রীড়া চর্চা তরুণদের গঠনমূলক কাজে অনুপ্রাণিত করে এবং শিক্ষাঙ্গনে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে সহায়তা করে। তিনি মাদকমুক্ত ও প্রাণবন্ত ক্যাম্পাস গড়ে তুলতে শিক্ষার্থীদের খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।আয়োজকরা জানান, শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় উৎসাহিত করা, নেতৃত্বের গুণাবলি বিকাশ, মানসিক দৃঢ়তা তৈরি এবং পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়ানোই এ আয়োজনের মূল উদ্দেশ্য।বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মাশরাফি মর্তুজা ও সাধারণ সম্পাদক জাহিদুল আবেদীন নাফছি বলেন, আরাফাত রহমান কোকো তরুণ প্রজন্মকে সুস্থ ধারার ক্রীড়া চর্চায় উৎসাহিত করতেন। তাঁর স্মৃতিকে সামনে রেখে শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, ঐক্য ও সুস্থ প্রতিযোগিতার পরিবেশ তৈরির লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের চারটি বিভাগের মোট ১০টি দল অংশগ্রহণ করছে। আয়োজকদের প্রত্যাশা, খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও সম্প্রীতি আরও সুদৃঢ় হবে এবং কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে একটি সুস্থ, ইতিবাচক ও প্রাণবন্ত শিক্ষাঙ্গন গড়ে উঠবে।জামাল উদ্দিন কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিতারিখ- ২৫-০৮-২৬ ইং০১৩১৫৬৫১৮৯৬
বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল জাতীয় ফুটবল দলের খেলার এক ঐতিহাসিক সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী ৬ অক্টোবর ঢাকায় বাংলাদেশ জাতীয় দলের বিপক্ষে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। তবে ঢাকার মাঠে খেলতে কিছু নির্দিষ্ট শর্তও নির্ধারণ করে দিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।ব্রাজিলের প্রস্তাবিত শর্তসমূহ:আসা-যাওয়ার বিমান খরচ: ৩ অক্টোবর ভারতের কলকাতায় স্বাগতিকদের বিপক্ষে প্রীতি ম্যাচ শেষ করে ব্রাজিল দলকে ঢাকায় আনার পুরো বিমান ভ্রমণ ব্যয় বাংলাদেশকে বহন করতে হবে। পাশাপাশি বাংলাদেশ সফর শেষ করে ঢাকা থেকে দুবাই পর্যন্ত তাদের যাতায়াতের খরচও বাফুফেকে দিতে হবে।আতিথেয়তা ও আবাসন: বাংলাদেশে অবস্থানকালীন ২৩ জন খেলোয়াড়সহ প্রায় ৯০ সদস্যের বিশাল বহরের থাকা-খাওয়া, স্থানীয় পরিবহন ও সার্বিক নিরাপত্তার সব খরচ বহন করতে হবে বাফুফেকে।তবে ম্যাচ ফি সংক্রান্ত বিষয়ে এখনো চূড়ান্ত কোনো আলোচনা ও সিদ্ধান্ত হয়নি।পরিদর্শন ও বাফুফের পরিকল্পনাইতোমধ্যেই সিবিএফ-এর ৫ সদস্যের এক প্রতিনিধি দল ঢাকায় এসে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ও বসুন্ধরা কিংস অ্যারেনা পরিদর্শন করেছে। মাঠ, ড্রেসিংরুম, গ্যালারি ও মিডিয়া বক্সের সার্বিক সুযোগ-সুবিধা দেখে তারা ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে এবং রাতে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে বৈঠকে মিলিত হয়।বর্তমানে ইন্দোনেশিয়ায় হতে যাওয়া আসিয়ান কাপ এবং জাতীয় দলের ব্যস্ত সময়সূচির কথা বিবেচনা করে বাফুফে সব অর্থনৈতিক ও প্রযুক্তিগত দিক পর্যালোচনা করছে। সবকিছু ইতিবাচকভাবে মিলে গেলে ৬ অক্টোবর ঢাকায় ফুটবলপ্রেমীরা উপভোগ করতে পারবেন বাংলাদেশ বনাম ব্রাজিলের বহুপ্রতীক্ষিত দ্বৈরথ।
খেলাধুলা ডেস্ক:ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড ধরা দিয়েছেন সম্পূর্ণ নতুন এক লুকে। মাঠের অন্যতম বড় পরিচিতি—তাঁর দীর্ঘদিনের ট্রেডমার্ক লম্বা স্বর্ণালি চুল পুরোপুরি ছেঁটে ‘বাজ কাট’ করেছেন তিনি। নতুন মৌসুম শুরুর আগে এই আকস্মিক পরিবর্তনে ফুটবল ভক্তদের রীতিমতো চমকে দিয়েছেন ২৫ বছর বয়সি এই গোলমেশিন।রোববার (২৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নতুন চেহারার ছবি প্রকাশ করেন হালান্ড। পাশাপাশি চুল কাটার পুরো প্রক্রিয়াটি নিজের ইউটিউব চ্যানেলেও ভিডিও আকারে প্রকাশ করেন তিনি।বিশ্বকাপের পরই পরিকল্পনা ছিল চুল কাটারভিডিওতে হালান্ড জানান, ২০২৬ বিশ্বকাপের পরই মূলত চুল কাটার পরিকল্পনা করেছিলেন তিনি। তবে ব্যস্ততার কারণে তখন আর তা হয়ে ওঠেনি। নতুন ফুটবল মৌসুমের শুরুতে ফ্রেশ মানসিকতা নিয়ে মাঠে নামতেই এই নতুন কাট দিয়েছেন তিনি।হালান্ডের এই দীর্ঘ চুল ক্যারিয়ারের শুরু থেকেই তাঁর অন্যতম সিগনেচার স্টাইল ছিল। তাই হঠাৎ এভাবে চুল কেটে ফেলা নিয়ে সতীর্থ ও ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।ইব্রাহিমোভিচের পরামর্শ ও প্রেমিকার প্রতিক্রিয়াভিডিওতে মজার ছলে সাবেক সুইডিশ তারকা জ্লাতান ইব্রাহিমোভিচের একটি কথাও স্মরণ করেন হালান্ড। ইব্রাহিমোভিচ নাকি তাঁকে একসময় পরামর্শ দিয়েছিলেন চুল না কাটতে—কারণ তাঁর মূল শক্তি নাকি লুকানো ছিল ওই চুলের মাঝেই!চুল কাটার সময় হালান্ডের পাশে ছিলেন তাঁর প্রেমিকা ইসাবেল হাউগসেং ইয়োহানসেন। শুরুতে এত ছোট চুল দেখে কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়লেও পরবর্তীতে নতুন এই লুকের প্রশংসাই করেন তিনি। তবে হালান্ড মজা করে বলেন, তিনি চেহারাটা আরও কিছুটা ‘কঠিন’ বা মিলিটারি ধাঁচের হবে বলে আশা করেছিলেন।‘ভাইকিংরা চুল ছোটই রাখে’নতুন লুক প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া ও মিমের জোয়ার উঠেছে। তবে বিষয়টি বেশ ইতিবাচকভাবেই দেখছেন এই সিটির তারকা। হালান্ড হাসিমুখে জানান, "ভাইকিংরা সবসময়ই চুল ছোট রাখে—তাই এই পরিবর্তন নিয়ে আমার কোনো আফসোস নেই।"