প্রাইম টিভি

মতামত

মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, ব্যবসায়ীদের সতর্ক করলেন আইনমন্ত্রী

বাজার সিন্ডিকেট ও মজুতদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। তাই যারা মজুতদারি করবেন, তাদের ভেবেচিন্তে ব্যবসা করতে হবে।শনিবার (৮ আগস্ট) সকালে ঝিনাইদহের শৈলকূপায় পাট ও পেঁয়াজের পাইকারি হাট ও আড়ত পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।আইনমন্ত্রী বলেন, সব ধরনের বাজার সিন্ডিকেট ভেঙে প্রান্তিক কৃষক যাতে তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য দাম পান, সে লক্ষ্যে সরকার কাজ করছে। বাজারে সিন্ডিকেটের কারণে কৃষকরা জিম্মি হয়ে পড়ছেন। তারা পরিশ্রম করে ফসল উৎপাদন করলেও বাজারে এসে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হন।তিনি বলেন, এক মণ পাট বা পেঁয়াজে অতিরিক্ত দুই কেজি করে ‘তোলা’ নেওয়া হচ্ছে। এর সঙ্গে বাজারের পরিচ্ছন্নতাকর্মীসহ অন্যদেরও তোলা দিতে হচ্ছে। ফলে কৃষককে এক মণে ৪৫ কেজি পর্যন্ত পণ্য দিতে হচ্ছে, যা সম্পূর্ণ অনায্য।আইনমন্ত্রী আরও বলেন, বাজারের এসব সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে। ইতোমধ্যে দেশের বিভিন্ন হাট-বাজারে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। নিয়ম লঙ্ঘন করলে কাউকে ছাড় দেওয়া হবে না।বাজার পরিদর্শনের সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, ব্যবসায়ীদের সতর্ক করলেন আইনমন্ত্রী