শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে উদযাপনে হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার আশ্বাস দিয়েছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক। তিনি বলেছেন, “আপনারা স্বাচ্ছন্দ্যে পূজা করবেন। পূজা শেষ না হওয়া পর্যন্ত আমরা এবং আমাদের নেতাকর্মীরা আপনাদের পাশে রয়েছি। আপনাদের নিরাপত্তা ও সহযোগিতার দায়িত্ব আমাদেরও রয়েছে।”
তিনি আরও বলেন, আমরা যেমন সুন্দরভাবে ঈদ উদযাপন করি, তেমনি হিন্দু সম্প্রদায়ের মানুষও তাঁদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা স্বাচ্ছন্দ্যে পালন করবেন। এ সময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্যও সবার কাছে দোয়া কামনা করেন।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত চাঁদপুরের হাইমচর উপজেলার বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি পূজারি, ভক্ত ও আয়োজকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দুর্গোৎসবের সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থার খোঁজখবর নেন।
শনিবার সন্ধ্যা ৭টায় সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক প্রথমে হাইমচর উপজেলার ৩ নম্বর দক্ষিণ আলগী ইউনিয়নের তেলির মোড় এলাকার জগন্নাথ মন্দিরের শারদীয় দুর্গোৎসব মণ্ডপ পরিদর্শন করেন। সেখানে জগন্নাথ মন্দির শারদীয় দুর্গোৎসব উদযাপন কমিটির সভাপতি সুনীল চন্দ্র মাঝির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রিপন স্বর্ণকারের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ আলম এবং হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সফিক পাটওয়ারী।
পরে রাত পৌনে ৮টায় একই ইউনিয়নের কমলাপুর এলাকার আলগী দুর্গাপুর দুর্গাদেবীর মন্দির পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। সেখানে মন্দির কমিটির সভাপতি আশুতোষ দাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পরেশ চন্দ্র দাসের সঞ্চালনায় বক্তব্য দেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম, হাইমচর থানার ওসি শাহ আলম এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সফিক পাটওয়ারী।
পরিদর্শনকালে শেখ ফরিদ আহম্মেদ মানিক পূজামণ্ডপের আয়োজকদের সঙ্গে কথা বলেন এবং উৎসবের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন। সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে দুর্গোৎসব উদযাপনে সবাইকে সহযোগিতার আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি খলিলুর রহমান গাজী, জেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন পাটওয়ারী, সদস্যসচিব জিয়াউর রহমান সোহাগসহ বিভিন্ন পূজামণ্ডপের উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থানের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব উদযাপনে এ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়কে ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন