লগইন
প্রাইম টিভি
প্রকাশ : রোববার, ১৮ অক্টোবর ২০২৬

কালিয়াকৈরে নারীদের হাইজিনের জন্য ভেন্ডিং মেশিন উদ্বোধন

পরিবেশ প্রতিমন্ত্রীর মোংলায় সকল পূজা মন্দির পরিদর্শন ও শারদীয় শুভেচ্ছা বিনিময়

বোয়ালমারীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও অগ্নিসংযোগের আসামি সুবাস সাহা প্রকাশ্যে: পুলিশের নিরবতায় ক্ষোভ

নওগাঁর ধামইরহাটে ট্যাপেন্টাডলসহ আটক ১

নওগাঁর ধামইরহাটে ট্যাপেন্টাডলসহ আটক ১

চাঁদপুরের মতলব দক্ষিণে অসচ্ছল ও প্রতিবন্ধীদের পাশে যুব ঐক্য পরিষদ: অর্ধশতাধিক মানুষের মাঝে বস্ত্র বিতরণ

গফরগাঁও থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫০ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী রতন গ্রেপ্তার

মায়ের অনুপ্রেরণা ও অদম্য স্বপ্নে ফাহিম চৌধুরীর পাইলট হওয়ার গল্প

নোয়াখালী-৫ আসনে ৩৩টি পূজামণ্ডপ পরিদর্শন করলেন সাংসদ ফখরুল ইসলাম  ​

সীতাকুণ্ডে প্রকাশ্যে গুলি করে হত্যা, প্রধান আসামি আরিফসহ ৬ জন গ্রেপ্তার

মোঃরিদুওয়ানুল হক, চট্টগ্রাম ব্যুরো প্রধান 

চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রকাশ্যে গুলি করে তারেক হোসেন বাপ্পি হত্যাকাণ্ড এবং তাপসির আলম শাওনকে গুরুতর আহত করার চাঞ্চল্যকর ঘটনায় দ্রুততম সময়ে রহস্য উদ্ঘাটন করেছে চট্টগ্রাম জেলা পুলিশ। ঘটনার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডের প্রধান আসামি মো. আরিফ হোসেনসহ ৬ জনকে গ্রেপ্তার এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি এলজি, একটি রিভলভার ও একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।

গত ১৬ অক্টোবর ২০২৬ খ্রি. রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে সীতাকুণ্ড মডেল থানাধীন বাড়বকুণ্ড ইউনিয়নের অলিনগর তিন রাস্তার মোড়সংলগ্ন পাকা রাস্তায় এ ঘটনা ঘটে। রাতে খাবার খেয়ে তারেক হোসেন বাপ্পি তাঁর বন্ধু ইমনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে ঘটনাস্থলের দিকে যাচ্ছিলেন। এ সময় আগে থেকেই আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে ওত পেতে থাকা অভিযুক্তরা তাঁদের মোটরসাইকেলের গতিরোধ করেন। এরপর বাপ্পি ও তাঁর বন্ধুকে মোটরসাইকেল থেকে টেনে নামিয়ে মারধর করা হয়।

একপর্যায়ে প্রধান অভিযুক্ত মো. আরিফ হোসেন বাপ্পিকে লক্ষ্য করে আগ্নেয়াস্ত্র তাক করেন। অন্য অভিযুক্তরাও তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। এ সময় বাপ্পির সঙ্গে থাকা ইমন কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে আত্মরক্ষা করেন। পরে বাপ্পির বুকে গুলি করা হয়। অপর একজনও তাঁকে লক্ষ্য করে গুলি করেন। এতে বাপ্পি মাটিতে লুটিয়ে পড়েন। গুলির শব্দ শুনে ঘটনাস্থলের কাছে থাকা তাপসির আলম শাওন বাপ্পিকে উদ্ধারে এগিয়ে এলে তিনিও হামলার শিকার হন। তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ার পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। একপর্যায়ে দুজনই গুরুতর রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকেন। হামলাকারীরা তাঁদের ওপর আরও আঘাত করেন। পরে ঘটনাস্থলে স্থানীয় লোকজনের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে তাঁরা পালিয়ে যান।

তদন্তে প্রাথমিকভাবে জানা যায়, নিহত তারেক হোসেন বাপ্পির সঙ্গে প্রধান অভিযুক্ত মো. আরিফ হোসেন ও তাঁর সহযোগীদের এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বাপ্পি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অভিযুক্তদের বিভিন্ন কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য একাধিকবার সামাজিকভাবে ও মৌখিকভাবে সতর্ক করেন।

পূর্ববিরোধের জেরে বাপ্পিকে নিজেদের আধিপত্য বিস্তারের পথে বাধা মনে করে অভিযুক্তরা তাঁর ওপর প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করেন। এরই ধারাবাহিকতায় ঘটনার দিন আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে তাঁরা আগে থেকেই ঘটনাস্থলে অবস্থান নেন এবং বাপ্পির মোটরসাইকেলের গতিরোধ করে তাঁর ওপর অতর্কিত হামলা চালান। পরে তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়ে হত্যা করা হয়। একই সময়ে বাপ্পিকে উদ্ধারে এগিয়ে আসা শাওনও তাঁদের সশস্ত্র হামলার শিকার হন।

চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের পরপরই চট্টগ্রাম জেলা পুলিশ অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে তৎপরতা শুরু করে। ঘটনাস্থলের তথ্য-উপাত্ত বিশ্লেষণ, সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ এবং ধারাবাহিক অভিযান পরিচালনার মাধ্যমে ঘটনার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডের প্রধান আসামি মো. আরিফ হোসেনসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়। একই অভিযানে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি এলজি, একটি রিভলভার ও একটি পিস্তল উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের নাম ও পরিচয়:

১। মো. আরিফ হোসেন (২৯), পিতা: ইসমাইল হোসেন প্রকাশ বিকষু, সাং মধ্যম মাহমুদাবাদ, দিঘীর নালা, ফকির আহম্মদের নতুন বাড়ি, বাড়বকুণ্ড।

২। ফখরুল ইসলাম (৩২), পিতা: মৃত নুর আলম, সাং অলিনগর, চৌকিদার বাড়ি, বাড়বকুণ্ড।

৩। আব্দুল মান্নান (২৮), পিতা: আবুল কাশেম, সাং নডালিয়া, বাড়বকুণ্ড।

৪। মো. ইফতেখার (৩৫), পিতা মো. মোজ্জামেল হক, সাং অলিনগর, নতুন বদু বাড়ি, বাড়বকুণ্ড।

৫। আরিফুল ইসলাম জাবেদ (২৫), পিতা মো. নজরুল ইসলাম, সাং হাসনাবাদ, জিয়াজি হুজরের বাড়ি, মুরাদপুর।

৬। রনি, নুর আহাম্মদ রনি, পিতা-মৃত জহির ইসলাম, সাং-মধ্যম মাহমুদ বাদ, দীঘির নামা, বারবকুন্ড, সীতাকুন্ড।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সীতাকুণ্ডে প্রকাশ্যে গুলি করে হত্যা, প্রধান আসামি আরিফসহ ৬ জন গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি