শারদীয় দুর্গোৎসবের শুভ লগ্ন উপলক্ষে নোয়াখালী-৫ আসনের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে ব্যস্ত সময় পার করছেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম।
তিনি নোয়াখালী-৫ আসনের আওতায় কোম্পানীগঞ্জ উপজেলার ১৩টি, কবিরহাট উপজেলার ১৯টি এবং সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়নের ১টিসহ সর্বমোট ৩৩টি পূজা মণ্ডপ ঘুরে দেখেন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।
পরিদর্শনকালে সংসদ সদস্য মণ্ডপের দায়িত্বে থাকা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে কথা বলেন এবং পূজার সার্বিক সার্বিক নিরাপত্তা ও আয়োজন সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি সম্প্রীতির ঐতিহ্য বজায় রেখে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনের জন্য সবাইকে আহ্বান জানান।
সংসদ সদস্যের সঙ্গে সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী। এছাড়া বিভিন্ন পর্যায়ের দলীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এই পরিদর্শনে উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম জানান, "বাংলাদেশ আবহমানকাল থেকেই সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। প্রতিটি ধর্মের উৎসব যেন সবাই নিরাপদে ও আনন্দঘন পরিবেশে উদযাপন করতে পারে, সে বিষয়ে সরকার ও স্থানীয় প্রশাসন তৎপর রয়েছে।"

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন