লগইন
প্রাইম টিভি
প্রকাশ : সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

পরিবেশ প্রতিমন্ত্রীর মোংলায় সকল পূজা মন্দির পরিদর্শন ও শারদীয় শুভেচ্ছা বিনিময়

বোয়ালমারীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও অগ্নিসংযোগের আসামি সুবাস সাহা প্রকাশ্যে: পুলিশের নিরবতায় ক্ষোভ

নওগাঁর ধামইরহাটে ট্যাপেন্টাডলসহ আটক ১

নওগাঁর ধামইরহাটে ট্যাপেন্টাডলসহ আটক ১

চাঁদপুরের মতলব দক্ষিণে অসচ্ছল ও প্রতিবন্ধীদের পাশে যুব ঐক্য পরিষদ: অর্ধশতাধিক মানুষের মাঝে বস্ত্র বিতরণ

গফরগাঁও থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫০ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী রতন গ্রেপ্তার

মায়ের অনুপ্রেরণা ও অদম্য স্বপ্নে ফাহিম চৌধুরীর পাইলট হওয়ার গল্প

নোয়াখালী-৫ আসনে ৩৩টি পূজামণ্ডপ পরিদর্শন করলেন সাংসদ ফখরুল ইসলাম  ​

চাঁদপুরের হাইমচরে পূজামণ্ডপ পরিদর্শনে এমপি মানিক, নিরাপত্তার আশ্বাস

চাঁদপুরের হাইমচরে পূজামণ্ডপ পরিদর্শনে এমপি মানিক, নিরাপত্তার আশ্বাস

চাঁদপুরের মতলব দক্ষিণে অসচ্ছল ও প্রতিবন্ধীদের পাশে যুব ঐক্য পরিষদ: অর্ধশতাধিক মানুষের মাঝে বস্ত্র বিতরণ

চাঁদপুরের মতলব দক্ষিণে অসচ্ছল ও প্রতিবন্ধীদের পাশে যুব ঐক্য পরিষদ: অর্ধশতাধিক মানুষের মাঝে বস্ত্র বিতরণ

শিমুল অধিকারী সুমন, চাঁদপুর :

শারদীয় দুর্গোৎসবের আনন্দ সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ছড়িয়ে দিতে চাঁদপুরের মতলব দক্ষিণে অসচ্ছল ও প্রতিবন্ধী সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যুব ঐক্য পরিষদ, মতলব দক্ষিণ উপজেলা শাখা। সংগঠনটির উদ্যোগে অর্ধশতাধিক নারী-পুরুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়।

শনিবার (১৮ অক্টোবর) দুপুরে মতলব উপজেলা শ্রীশ্রী কালীবাড়ী মন্দির প্রাঙ্গণে এ বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে এমন উদ্যোগে উপকারভোগীদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যুব ঐক্য পরিষদের আহ্বায়ক ও সাংবাদিক অমরেশ দত্ত জয়।

প্রধান অতিথির বক্তব্যে অমরেশ দত্ত জয় বলেন, সমাজের সচ্ছল ব্যক্তিদের নৈতিক ও মানবিক দায়িত্ব হলো নিজেদের সামর্থ্য অনুযায়ী সুবিধাবঞ্চিত ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো। সমাজে ধনী-দরিদ্রের ব্যবধান কমাতে এবং উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে বস্ত্র বিতরণের মতো মানবিক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি বলেন, মতলব দক্ষিণে যুব ঐক্য পরিষদের এ আয়োজন দেখে তিনি অভিভূত। নতুন বস্ত্র পেয়ে উপকারভোগীদের মুখে যে হাসি ফুটেছে, তা সত্যিই আনন্দদায়ক। প্রকৃত অসচ্ছল ও প্রতিবন্ধী ব্যক্তিদের পাশে দাঁড়ানোর এ উদ্যোগ প্রশংসনীয়।

তিনি আরও বলেন, নিজেদের অধিকার আদায়ে সবাইকে সংগঠনমুখী হতে হবে। ঐক্যবদ্ধভাবে একটি শক্তিশালী প্ল্যাটফর্মের মাধ্যমে নিজেদের দাবি সরকার, প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরা সহজ হয়। যুব ঐক্য পরিষদকে আরও বৃহৎ পরিসরে মানবিক সেবা কার্যক্রম পরিচালনা করতে সবাইকে সহযোগিতা ও আশীর্বাদ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মতলব দক্ষিণ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যুব ঐক্য পরিষদের আহ্বায়ক সমীর ভট্টাচার্য্য। সভাপতির বক্তব্যে তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ক্ষুদ্র পরিসরে হলেও অসচ্ছল ও প্রতিবন্ধী পরিবারের পাশে শাড়ি ও লুঙ্গি নিয়ে দাঁড়ানোর চেষ্টা করেছে সংগঠনটি। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখতে সবার সহযোগিতা ও আশীর্বাদ কামনা করেন তিনি। পাশাপাশি আয়োজনের সঙ্গে সম্পৃক্ত সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সকলকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান।

মতলব দক্ষিণ উপজেলা যুব ঐক্য পরিষদের সদস্য সচিব চন্দন বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা যুব ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক উত্তম সরকার, মতলব প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মোশারফ হোসেন তালুকদার, মতলব পৌর যুব ঐক্য পরিষদের আহ্বায়ক সঞ্জয় সাহা, যুগ্ম আহ্বায়ক প্রান্ত সাহা ও সুষন ভট্টাচার্য্য এবং উপাদী উত্তর ইউনিয়ন যুব ঐক্য পরিষদের আহ্বায়ক সুখরঞ্জন কর্মকার।

এ সময় উপস্থিত ছিলেন মতলব কালীবাড়ী মন্দির কমিটির সভাপতি শ্যামল ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক সুজন ভট্টাচার্য্য, দৈনিক কালবেলার মতলব দক্ষিণ প্রতিনিধি মো. আল আমিন ভূঁইয়া, উপজেলা যুব ঐক্য পরিষদের সদস্য সুমন সরকার এবং সাংবাদিক আজিজুল হক দিপু, সফিকুল ইসলাম রিংকু ও সাইফুল ইসলাম সবুজসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মানবিকতা, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার বার্তা ছড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে আয়োজনটি শারদীয় দুর্গোৎসবের আনন্দকে সুবিধাবঞ্চিত মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটি উদ্যোগ হিসেবে বিবেচিত হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

চাঁদপুরের মতলব দক্ষিণে অসচ্ছল ও প্রতিবন্ধীদের পাশে যুব ঐক্য পরিষদ: অর্ধশতাধিক মানুষের মাঝে বস্ত্র বিতরণ

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি