লগইন
প্রাইম টিভি
প্রকাশ : সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

পরিবেশ প্রতিমন্ত্রীর মোংলায় সকল পূজা মন্দির পরিদর্শন ও শারদীয় শুভেচ্ছা বিনিময়

পোরশায় পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে দস্যুতা, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২

নেত্রকোনায় মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদল সম্পাদকসহ ৪ জন আটক, আদালতে প্রেরণ

বাগেরহাটে শ্রমিক ইউনিয়নের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২, পরিতক্ত অবস্থায় পিস্তল উদ্ধার।

তুচ্ছ ঘটনায় মর্মান্তিক পরিণতি, মান্দায় খড় খাওয়া নিয়ে হামলায় নিহত ১ আহত ২

বকশীগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার- আটক- ৪

বকশীগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার- আটক- ৪

নিকুঞ্জে নেশার টাকার জন্য ক্যানসার আক্রান্ত মাকে মারধর, চিকিৎসার টাকা চুরি— ছেলে গ্রেপ্তার

মান্দায় খাস জমি দখল করে ইটের দেয়াল, অবরুদ্ধ কালভার্ট

মান্দায় খাস জমি দখল করে ইটের দেয়াল, অবরুদ্ধ কালভার্ট

পরিবেশ প্রতিমন্ত্রীর মোংলায় সকল পূজা মন্দির পরিদর্শন ও শারদীয় শুভেচ্ছা বিনিময়

পরিবেশ প্রতিমন্ত্রীর মোংলায় সকল পূজা মন্দির পরিদর্শন ও শারদীয় শুভেচ্ছা বিনিময়

বিপ্লব মল্লিক মোংলা,বাগেরহাটঃ

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেছেন, আমরা আবহমানকালের ঐতিহ্য দীর্ঘকাল ধরে হিন্দু, মুসলিম ও খ্রীস্টান একসাথে বসবাস করছি। আমরা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ, যে যার যার ধর্ম পালন করছি। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ধর্ম যার যার উৎসব তার তার। কিন্তু নিরাপত্তা পাবার অধিকার সবার। বৈষম্যহীন ও সম্প্রীতির এই বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। আমাদের প্রিয় নেতা তারেক রহমান এ দেশকে এগিয়ে নিয়ে যেতে যেসব কর্মসূচি দিচ্ছে সেগুলোতে আপনার সহযোগিতা করবেন। ফ্যামিলি ও কৃষক কার্ডসহ কোন সেবা থেকেই সুবিধাবঞ্চিতরা বাঁধ পড়বেন না। সেজন্য সকলকে উদার হতে হবে। হতদরিদ্র নারীদের নানাবিধ সহায়তা দেয়া হবে তাদের সংসার পরিচালনার জন্য। আমরা বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করছি। সারাদেশের মানুষ চেষ্টা করছে গাছ লাগানোর। আমাদের এই উপকূল জলবায়ু পরিবর্তন জনিত কারণে অত্যন্ত সমস্যায় ও ঝুকিপূর্ণ। এ এলাকার মানুষের সমস্যা সমাধান করতে গেলে বৃক্ষ রোপণের কোন বিকল্প নেই। এই জনপদের সকল সমস্যা সমাধানে কাজ করা হচ্ছে। আমি আপনাদের টাকা-পয়সা চুরি করে খাবোনা। যেন কেউ আমাকে চোর বলতে না পারে। প্রত্যেকটা ধর্মীয় অনুষ্ঠান আসে সাম্যের বার্তা নিয়ে। প্রত্যেক ধর্মের মূলমন্ত্র হচ্ছে শান্তি, সম্প্রীতি ও ঐক্যবদ্ধভাবে চলা। কিন্তু আমরা স্বার্থপর হয়ে গেছি, আমরা পরিবারের বাহিরে চিন্তা করতে পারিনা। এই মানসিকতায় আমরা জড়িয়ে গেছি। এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আপনাদের সকল সমস্যা ও প্রত্যাশা পূরণে সরকার কাজ করছে। 

সোমবার বেলা সাড়ে ১১টাায় দুর্গাপূজা উপলক্ষে কানাইনগর সার্বজনীন পূজা মন্দির পরিদর্শন ও শারদীয় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) অর্থিতা হাওলাদার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আতিকুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আঃ মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, সাংগঠনিক সম্পাদক শাকির হোসেন, বিএনপি নেতা শেখ রুস্তুম আলী, বাবুল হোসেন রনি,আঃ হাকিম বাচ্চু, মোঃ নজরুল ইসলাম, বিএনপি নেত্রী কমলা বেগম ও আয়েশা সিদ্দিকা। 

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

পরিবেশ প্রতিমন্ত্রীর মোংলায় সকল পূজা মন্দির পরিদর্শন ও শারদীয় শুভেচ্ছা বিনিময়

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি