লগইন
প্রাইম টিভি
প্রকাশ : বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

তুচ্ছ ঘটনায় মর্মান্তিক পরিণতি, মান্দায় খড় খাওয়া নিয়ে হামলায় নিহত ১ আহত ২

আরিফ হোসেন , মান্দা (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর মান্দায় বাছুরে খড় খাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশীদের হামলায় শহিদুল ইসলাম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ হামলায় নিহতের স্ত্রী ও ভাই গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের তুলশীরামপুর গ্রামে হৃদয়বিদারক এ ঘটনা ঘটে।

নিহত শহিদুল ইসলাম তুলশীরামপুর গ্রামের দারাজ উদ্দিন মণ্ডলের ছেলে। এ ঘটনায় আহতরা হলেন নিহতের স্ত্রী সাথী বেগম (২৫) ও ভাই সাইফুল ইসলাম (৩০)। তাঁদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় শহিদুলের একটি বাছুর প্রতিবেশী ইব্রাহীম হোসেনের পালার খড় খায়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ইব্রাহীম হোসেনের নেতৃত্বে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শহিদুলের ওপর অতর্কিত হামলা চালায়। তাঁদের উপর্যুপরি মারধরে ঘটনাস্থলেই ঢলে পড়েন শহিদুল এবং তাঁর মৃত্যু হয়।

এ সময় শহিদুলকে বাঁচাতে তাঁর স্ত্রী সাথী বেগম ও ভাই সাইফুল ইসলাম এগিয়ে এলে হামলাকারীরা তাঁদের ওপরও হামলা চালায়। এতে দুজনই গুরুতর আহত হন।

ঘটনার পর থেকেই অভিযুক্ত ইব্রাহীম হোসেন, মোয়াজ্জেম হোসেনসহ তাঁদের সহযোগীরা এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত ও গ্রেপ্তার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

তুচ্ছ ঘটনায় মর্মান্তিক পরিণতি, মান্দায় খড় খাওয়া নিয়ে হামলায় নিহত ১ আহত ২

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

আরিফ হোসেন , মান্দা (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর মান্দায় বাছুরে খড় খাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশীদের হামলায় শহিদুল ইসলাম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ হামলায় নিহতের স্ত্রী ও ভাই গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের তুলশীরামপুর গ্রামে হৃদয়বিদারক এ ঘটনা ঘটে।

নিহত শহিদুল ইসলাম তুলশীরামপুর গ্রামের দারাজ উদ্দিন মণ্ডলের ছেলে। এ ঘটনায় আহতরা হলেন নিহতের স্ত্রী সাথী বেগম (২৫) ও ভাই সাইফুল ইসলাম (৩০)। তাঁদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় শহিদুলের একটি বাছুর প্রতিবেশী ইব্রাহীম হোসেনের পালার খড় খায়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ইব্রাহীম হোসেনের নেতৃত্বে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শহিদুলের ওপর অতর্কিত হামলা চালায়। তাঁদের উপর্যুপরি মারধরে ঘটনাস্থলেই ঢলে পড়েন শহিদুল এবং তাঁর মৃত্যু হয়।

এ সময় শহিদুলকে বাঁচাতে তাঁর স্ত্রী সাথী বেগম ও ভাই সাইফুল ইসলাম এগিয়ে এলে হামলাকারীরা তাঁদের ওপরও হামলা চালায়। এতে দুজনই গুরুতর আহত হন।

ঘটনার পর থেকেই অভিযুক্ত ইব্রাহীম হোসেন, মোয়াজ্জেম হোসেনসহ তাঁদের সহযোগীরা এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত ও গ্রেপ্তার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি