স্বপন সরকার: কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রা এলাকায় ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্র সহ দুই ডাকাত চক্রের সদস্যকে গ্রেফতার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। অভিযানের সময় তাইফুর রহমান নামের এক উপপরিদর্শক (এস আই) আহত হওয়ার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার ভোরে রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, কালিয়াকৈর উপজেলার রাধানগর এলাকার জিন্নাত আলীর ছেলে রুবেল (৩১) এবং বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার ওমরপুর এলাকার জমশেদ প্রমাণিকের ছেলে মোঃ তুহিন প্রমাণিক (৩৩)।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রা এলাকায় পুলিশ অভিযান চলায়। পুলিশের উপস্থিত টের পেয়ে ডাকাত চক্রের সদস্যরা পালানোর চেষ্টা করে। এসময় ডাকাত দলের কয়েকজন পালিয়ে যান এবং রুবেল ও তুহিন নামে দুইজনকে গ্রেফতার করা হয়। এসময় পুলিশের (এস আই) উপপরিদর্শক তাইফুর রহমান আহত হন। পরে তাকে উদ্ধার করে কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা সেবা দেওয়া হয় । গ্রেফতার কৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্র সহ দুই ডাকাত সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় ডাকাত চক্রের অন্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন