লগইন
প্রাইম টিভি
প্রকাশ : বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

চাঁদপুরে শারমিন ফিলিং স্টেশনে তেল পরিমাপে কারচুপি, ফের জরিমানা

শিমুল অধিকারী সুমন,  চাঁদপুর :

চাঁদপুর শহরের বাবুরহাটে জেলা পরিষদসংলগ্ন মেসার্স শারমিন ফিলিং স্টেশনে জ্বালানি তেল পরিমাপে কারচুপির অভিযোগ প্রমাণিত হওয়ায় ৪০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। এর আগে ২০২৪ সালের ডিসেম্বরেও একই ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করা হয়েছিল। বারবার এমন অনিয়মের অভিযোগে ক্ষুব্ধ গ্রাহকরা।

সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় বিএসটিআইয়ের কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) এস এম শাকিল ইউসুফ জরিমানার বিষয়টি নিশ্চিত করেন।

বিএসটিআই সূত্রে জানা গেছে, শারমিন ফিলিং স্টেশনের একটি ডিজেল ও একটি অকটেন ডিসপেন্সিং ইউনিটে পরিমাপে কারচুপি পাওয়া যায়। প্রতি ১০ লিটার ডিজেলে ৩৪০ মিলিলিটার এবং অকটেনে ৪১০ মিলিলিটার কম দেওয়া হচ্ছিল। এ অপরাধে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’-এর ২৯ ও ৪৬ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

তবে ঠিক কত দিন ধরে এভাবে গ্রাহকদের কম তেল দেওয়া হচ্ছিল, তা নিশ্চিত করতে পারেনি বিএসটিআই।

গ্রাহকদের অভিযোগ, শারমিন ফিলিং স্টেশনে দীর্ঘদিন ধরেই পরিমাপে কম জ্বালানি দেওয়ার ঘটনা ঘটছে। এর আগে ২০২৪ সালের ৩০ ডিসেম্বর গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে প্রতিষ্ঠানটিতে অভিযান চালায় বিএসটিআই। ওই সময় প্রতি পাঁচ লিটার ডিজেলে ২৪০ মিলিলিটার, অকটেনে ২২০ মিলিলিটার এবং প্রতি চার লিটার পেট্রলে ২০০ মিলিলিটার কম দেওয়ার প্রমাণ পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করেন।

বারবার অভিযান ও জরিমানার পরও একই ধরনের অভিযোগ ওঠায় জ্বালানি তেল কিনতে আসা গ্রাহকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। বিশেষ করে মোটরসাইকেল চালকদের একটি বড় অংশ এ ধরনের অনিয়মের শিকার হচ্ছেন বলে অভিযোগ রয়েছে।

সর্বশেষ অভিযানে তেল কম দেওয়ার কারণ হিসেবে পাইপে লিকেজের কথা জানিয়েছেন ফিলিং স্টেশনটির মালিক জিন্নাহ পাটওয়ারী। তিনি বলেন, তেল টানার পাইপে লিকেজ থাকায় পরিমাণে কম তেল সরবরাহ হচ্ছিল। বিষয়টি শনাক্ত করতে দেরি হওয়ায় তিনি দুঃখ প্রকাশ করেন। জরিমানার পরপরই লিকেজযুক্ত পাইপ মেরামত করা হয়েছে এবং বর্তমানে সঠিক পরিমাণে তেল দেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি।

এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ফিলিং স্টেশনটির ম্যানেজারকে তাৎক্ষণিকভাবে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলেও জানান মালিক।

একই দিনে বিএসটিআইয়ের অভিযানে একটি বেকারি প্রতিষ্ঠানকেও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। বিএসটিআই স্ট্যান্ডার্ড মার্ক লাইসেন্স গ্রহণের আবেদন ছাড়া কেক ও বিস্কুট উৎপাদন, মোড়কজাত এবং বাজারজাত করার অপরাধে ‘বিএসটিআই আইন, ২০১৮’-এর ১৬ ও ৩১ ধারা অনুযায়ী এ জরিমানা করা হয়।

জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার নাহিদ ইকবাল জানান, ওজনে কারচুপির দায়ে শারমিন ফিলিং স্টেশনকে ৪০ হাজার টাকা এবং বেকারি প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে মোট ৯০ হাজার টাকা জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

তিনি আরও বলেন, জনস্বার্থ রক্ষা এবং পণ্যের মান ও সঠিক পরিমাপ নিশ্চিত করতে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআইয়ের কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ের পরিদর্শক (মেট্রোলজি) মো. শামস তাবরেজ ও ফিল্ড অফিসার (সিএম) এস এম শাকিল ইউসুফ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

চাঁদপুরে শারমিন ফিলিং স্টেশনে তেল পরিমাপে কারচুপি, ফের জরিমানা

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি