লগইন
প্রাইম টিভি
আপডেট : বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

রূপগঞ্জে চাঁদা না পেয়ে ট্রাকচালকে, মারধর ও হত্যার হুমকির অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে।

মো.মনিরুল ইসলাম সিনিয়র রিপোর্টার :

নারায়ণগঞ্জের রূপগঞ্জের একটি কারখানায় মালামাল পরিবহনের জন্য প্রবেশ করার সময় এক ট্রাকচালকের কাছে ১০ হাজার টাকা চাঁদা দাবি করে চালকে মারধর, নগদ টাকা ছিনিয়ে নেওয়া ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে  তারাব পৌর বিএনপির শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফজলুল হক প্রধান (৪৫) নামে এক বিএনপি নেতার বিরুদ্ধে । এ বিষয়ে ভুক্তভুগী   রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ ধায়ের করেন। 

সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা আনুমানিক ৫টা ৫০ মিনিটে রূপগঞ্জ থানাধীন তারাব পৌরসভার মৈকুলী এলাকায় এশিয়ান ট্রেডার্স কারখানার গেটে এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারী গাড়ীর চালক  পটুয়াখালী জেলার গলাচিপা থানার চরবিশ্বাস এলাকার বাসিন্দা জালাল বেপারী ছেলে মোঃ রুবেল (২৬)। 

অভিযোগ সূত্রে জানা যায়, মোঃ রুবেল তাঁর ট্রাকযোগে মৈকুলী এলাকার এশিয়ান ট্রেডার্স কারখানা থেকে ভাড়ায় মালামাল পরিবহন করে থাকেন। ঘটনার দিন সন্ধ্যায় তিনি ট্রাক নিয়ে কারখানার গেটে প্রবেশ করার সময় বিএনপি নেতা ফজলুল হক প্রধান তাঁর গাড়ির গতিরোধ করেন। এ সময় তাঁর কাছে ১০ হাজার টাকা দাবি করা হয় এবং টাকা না দিলে কারখানা থেকে মালামাল বহন করতে দেওয়া হবে না বলে জানান অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ট্রাকচালক রুবেল এর প্রতিবাদ করলে তাঁকে গাড়ি থেকে নামিয়ে মারধর করা হয়। এতে তাঁর শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম হয়েছে বলে তিনি অভিযোগ করেন। এ ছাড়া তাঁর সঙ্গে থাকা নগদ ৩ হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগও করেন তিনি।

অভিযোগে আরও বলা হয়, ঘটনার সময় চিৎকার-চেঁচামেচি শুনে আশপাশের লোকজন এগিয়ে আসতে থাকলে অভিযুক্ত ব্যক্তি তাঁকে ভবিষ্যতে বড় ধরনের ক্ষতি করা এবং প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

পরে বিষয়টি নিয়ে আত্মীয়স্বজনের সঙ্গে আলোচনা করে মোঃ রুবেল থানায় এসে লিখিত এজাহার দাখিল করেন বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

এ বিষয়ে অভিযোগকারী সংশ্লিষ্ট থানার কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

রূপগঞ্জে চাঁদা না পেয়ে ট্রাকচালকে, মারধর ও হত্যার হুমকির অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে।

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

মো.মনিরুল ইসলাম সিনিয়র রিপোর্টার :

নারায়ণগঞ্জের রূপগঞ্জের একটি কারখানায় মালামাল পরিবহনের জন্য প্রবেশ করার সময় এক ট্রাকচালকের কাছে ১০ হাজার টাকা চাঁদা দাবি করে চালকে মারধর, নগদ টাকা ছিনিয়ে নেওয়া ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে  তারাব পৌর বিএনপির শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফজলুল হক প্রধান (৪৫) নামে এক বিএনপি নেতার বিরুদ্ধে । এ বিষয়ে ভুক্তভুগী   রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ ধায়ের করেন। 

সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা আনুমানিক ৫টা ৫০ মিনিটে রূপগঞ্জ থানাধীন তারাব পৌরসভার মৈকুলী এলাকায় এশিয়ান ট্রেডার্স কারখানার গেটে এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারী গাড়ীর চালক  পটুয়াখালী জেলার গলাচিপা থানার চরবিশ্বাস এলাকার বাসিন্দা জালাল বেপারী ছেলে মোঃ রুবেল (২৬)। 

অভিযোগ সূত্রে জানা যায়, মোঃ রুবেল তাঁর ট্রাকযোগে মৈকুলী এলাকার এশিয়ান ট্রেডার্স কারখানা থেকে ভাড়ায় মালামাল পরিবহন করে থাকেন। ঘটনার দিন সন্ধ্যায় তিনি ট্রাক নিয়ে কারখানার গেটে প্রবেশ করার সময় বিএনপি নেতা ফজলুল হক প্রধান তাঁর গাড়ির গতিরোধ করেন। এ সময় তাঁর কাছে ১০ হাজার টাকা দাবি করা হয় এবং টাকা না দিলে কারখানা থেকে মালামাল বহন করতে দেওয়া হবে না বলে জানান অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ট্রাকচালক রুবেল এর প্রতিবাদ করলে তাঁকে গাড়ি থেকে নামিয়ে মারধর করা হয়। এতে তাঁর শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম হয়েছে বলে তিনি অভিযোগ করেন। এ ছাড়া তাঁর সঙ্গে থাকা নগদ ৩ হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগও করেন তিনি।

অভিযোগে আরও বলা হয়, ঘটনার সময় চিৎকার-চেঁচামেচি শুনে আশপাশের লোকজন এগিয়ে আসতে থাকলে অভিযুক্ত ব্যক্তি তাঁকে ভবিষ্যতে বড় ধরনের ক্ষতি করা এবং প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

পরে বিষয়টি নিয়ে আত্মীয়স্বজনের সঙ্গে আলোচনা করে মোঃ রুবেল থানায় এসে লিখিত এজাহার দাখিল করেন বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

এ বিষয়ে অভিযোগকারী সংশ্লিষ্ট থানার কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি