কেরানীগঞ্জ প্রতিনিধি : আরমান ঢালী
র্যালি, আলোচনা সভা ও অগ্নিনির্বাপণ মহড়ার মধ্য দিয়ে দিবস উদযাপন
কেরানীগঞ্জ, ঢাকা: “দুর্যোগের ঝুঁকি হ্রাসে সচেতনতা বৃদ্ধি ও আগাম প্রস্তুতি”র গুরুত্ব তুলে ধরে কেরানীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস–২০২৬ পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় "ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি"। এ উপলক্ষে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ব্যবস্থাপনায় র্যালি, আলোচনা সভা ও অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাশেদ খান, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা, ফায়ার সার্ভিসের প্রতিনিধিদল এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে দুর্যোগের ঝুঁকি হ্রাস, দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি এবং জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনার ওপর গুরুত্বারোপ করা হয়। র্যালির মাধ্যমে দুর্যোগবিষয়ক সচেতনতার বার্তা তুলে ধরা হয়।

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন