সবুজ হোসেন, নওগাঁ:
নওগাঁ শহরে অনলাইন জুয়া খেলা ও পরিচালনার অভিযোগে ছয়জনকে আটক করেছে নওগাঁ সদর মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৭টি স্মার্টফোন জব্দ করা হয়েছে। পুলিশের দাবি, জব্দ করা মোবাইল ফোনগুলোতে অনলাইন জুয়ার বিভিন্ন অ্যাপ ও ই-মানি লেনদেনের তথ্য পাওয়া গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে নওগাঁ সদর মডেল থানার একটি দল বিশেষ অভিযান, মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিলের দায়িত্বে থাকাকালে দয়ালের মোড়ে অবস্থান করছিল। রাত পৌনে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, নওগাঁ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের খাস নওগাঁ এলাকার একটি বাড়িতে কয়েকজন ব্যক্তি মোবাইল ফোনের মাধ্যমে অবৈধভাবে অর্থ লেনদেন করে অনলাইন জুয়া খেলছেন ও পরিচালনা করছেন।
পরে রাত ১২টা ৫ মিনিটের দিকে পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় কয়েকজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ছয়জনকে আটক করে। তবে অজ্ঞাতনামা আরও ৫ থেকে ৭ জন পালিয়ে যায় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন বদলগাছী উপজেলার চকবোয়ালি গ্রামের মোস্তাফা শাহরিয়ার (২৭), নওগাঁ শহরের ইঁদুরবটতলী এলাকার হাকিম আল কবির (৩৭), বদলগাছীর চকবোয়ালি গ্রামের আল শাহরিয়ার তমাল (১৮), শহরের খাঁস নওগাঁ এলাকার সায়েম বাবু (১৮), বদলগাছীর কেশাইল গ্রামের আরমান হোসেন (১৮) এবং নওগাঁ শহরের খাস নওগাঁ ঈদগাহ মাঠ এলাকার মাসুদ রানা (৪০)।
পুলিশের এজাহারে বলা হয়েছে, আটক ব্যক্তিদের কাছ থেকে গুগল পিক্সেল ৭, আইফোন ১৩, রিয়েলমি সি৫৫, স্যামসাং গ্যালাক্সি এস২২ আল্ট্রা ও রিয়েলমি নোট ৬০সহ মোট ৭ টি স্মার্টফোন জব্দ করা হয়। এসব ফোনে WINBD, KG999, BD89, CK444, 54BD ও CK44-এর মতো অনলাইন ক্যাসিনো/জুয়ার অ্যাপ এবং Binance ও CHIME-এর মাধ্যমে ই-মানি লেনদেনের আলামত পাওয়া গেছে বলে দাবি পুলিশের।
এজাহারে আরও অভিযোগ করা হয়েছে, আটক ব্যক্তিরা পরস্পরের যোগসাজশে মোবাইল ফোন ও ই-মানি লেনদেনের মাধ্যমে অনলাইন জুয়া খেলা ও পরিচালনা করতেন এবং বিভিন্ন বয়সী তরুণ ও সাধারণ মানুষকে জুয়ায় প্রলুব্ধ করতেন।
এ ঘটনায় নওগাঁ সদর মডেল থানায় সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ২০/২২(২)/২৪(২)/২৭(২) ধারায় মামলা করার জন্য এজাহার দাখিল করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, পলাতক ও অজ্ঞাতনামা ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। একই সঙ্গে জব্দ করা মোবাইল ফোন ও অন্যান্য আলামত তদন্তের কাজে ব্যবহার করা হবে।

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন