সিলেট থেকে নিয়াজ খানের রিপোর্ট
সুনামগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশায় নতুন নম্বর প্লেট প্রদানের দাবিতে বিক্ষোভ মিছিল, অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ পালন করেছেন ব্যাটারিচালিত অটোরিকশা মালিক-শ্রমিক সমবায় পরিষদের নেতৃবৃন্দ ও সাধারণ চালকেরা।
বুধবার দুপুরে জেলা শহরে ব্যাটারিচালিত অটোরিকশা মালিক-শ্রমিক সমবায় পরিষদের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে অংশ নিয়ে বক্তারা বলেন, সুনামগঞ্জে দীর্ঘদিন ধরে ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে তারা জীবিকা নির্বাহ করে আসছেন। তবে নতুন নম্বর প্লেট না পাওয়ায় বিভিন্ন সময় তাদের হয়রানির শিকার হতে হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে নতুন নম্বর প্লেট বরাদ্দ দিয়ে চালক ও মালিকদের নিরাপদে গাড়ি চালানোর সুযোগ দেওয়ার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তারা।
অবস্থান কর্মসূচি থেকে অটোরিকশা মালিক-শ্রমিক নেতৃবৃন্দ সতর্ক করে বলেন, তাদের এই দাবি অতি দ্রুত মেনে না নেওয়া হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। বিক্ষোভ মিছিলে সুনামগঞ্জের বিভিন্ন সড়কের শত শত ব্যাটারিচালিত অটোরিকশা মালিক ও শ্রমিক অংশ নেন।

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন