লগইন
প্রাইম টিভি
প্রকাশ : বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

নওগাঁয় চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম দুই ক্লিনিককে ১০ হাজার টাকা জরিমানা

সবুজ হোসেন, নওগাঁ:

নওগাঁ শহরের সদর হাসপাতাল রোডে যথাযথ চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় দুটি ক্লিনিক কর্তৃপক্ষকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। নওগাঁ জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ মোঃ রাশেদের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

অভিযানে চিকিৎসা বর্জ্য যথাযথ নিয়মে ব্যবস্থাপনা না করার অভিযোগে দুটি ক্লিনিক কর্তৃপক্ষের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়। মামলাগুলোর মাধ্যমে মোট ১০ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।

এ সময় ক্লিনিক কর্তৃপক্ষকে চিকিৎসা বর্জ্য নির্ধারিত নিয়ম ও পরিবেশসম্মত উপায়ে সংরক্ষণ, পৃথকীকরণ ও অপসারণের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসাইন। অভিযানে জেলা পুলিশ, নওগাঁর একটি চৌকস দল নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

নওগাঁয় চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম দুই ক্লিনিককে ১০ হাজার টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সবুজ হোসেন, নওগাঁ:

নওগাঁ শহরের সদর হাসপাতাল রোডে যথাযথ চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় দুটি ক্লিনিক কর্তৃপক্ষকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। নওগাঁ জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ মোঃ রাশেদের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

অভিযানে চিকিৎসা বর্জ্য যথাযথ নিয়মে ব্যবস্থাপনা না করার অভিযোগে দুটি ক্লিনিক কর্তৃপক্ষের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়। মামলাগুলোর মাধ্যমে মোট ১০ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।

এ সময় ক্লিনিক কর্তৃপক্ষকে চিকিৎসা বর্জ্য নির্ধারিত নিয়ম ও পরিবেশসম্মত উপায়ে সংরক্ষণ, পৃথকীকরণ ও অপসারণের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসাইন। অভিযানে জেলা পুলিশ, নওগাঁর একটি চৌকস দল নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি