কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:
ঢাকার কেরানীগঞ্জের কালিন্দী সোনার বাংলা হাউজিং এলাকার একটি আবাসিক ভবন থেকে শারমিন আক্তার তানিয়া (৩০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী আসিফ হোসেনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
আটক আসিফ রাজধানীর কদমতলী থানার আলমবাগ এলাকার মো. শফিকের ছেলে। তিনি স্ত্রীকে নিয়ে কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দী এলাকার ওই ভবনে ভাড়া বাসায় বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খবর পেয়ে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের ভেতর থেকে শারমিন আক্তারের মরদেহ উদ্ধার করে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ জানায়, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং আটক স্বামীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন