নাজমুল হক, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. মাহফুজুল (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। একই দিনে পৃথক অভিযানে মাদক-সংশ্লিষ্ট অপরাধে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ৮ সেপ্টেম্বর রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে পত্নীতলা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে উপজেলার চকদূর্গায়াম এলাকায় মাহফুজুলের নিজ বাড়ির প্রধান ফটকের সামনে থেকে তাকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ২০ পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক মাহফুজুল চকদূর্গায়াম গ্রামের আব্দুস সালামের ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এদিকে, একই দিনে পৃথক অভিযানে মাদক-সংশ্লিষ্ট অপরাধে আরও তিনজনকে গ্রেপ্তার করে পত্নীতলা থানা পুলিশ। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড দেন। দণ্ডপ্রাপ্তদের নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নিয়ামুল হক বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে পত্নীতলা থানা পুলিশ নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে। মাদক নির্মূলে আমরা কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন