লগইন
প্রাইম টিভি
প্রকাশ : মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

মান্দায় মাদক ও কিশোর অপরাধ সম্পর্কে পুলিশ সুপারের সঙ্গে সুশীল সমাজের মত বিনিময়

মান্দায় স্কুলে যাওয়ার পথে ভুটভুটুর ধাক্কায় ১ম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

গাছা কলেজের এডহক কমিটির সভাপতি  কামাল উদ্দিন: শিক্ষার্থীদের আনন্দ-উচ্ছ্বাস ও নতুন আশা

গাজীপুরে কেয়া গ্রুপের চার প্রতিষ্ঠানে ৬২৭ শ্রমিক ছাঁটাই  ‎

কুয়াকাটায় বজ্রাঘাতে নদীতে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার।

চন্দনাইশে ৯ সেপ্টেম্বর রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স, সংবাদ সম্মেলনে ব্যাপক প্রস্তুতির কথা জানাল গাউছিয়া কমিটি

পটুয়াখালীর বাউফলে  নদী ভাঙন হুমকির মুখে তিন সরকারি প্রাথমিক বিদ্যালয়।

জামালপুরে মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১

জামালপুরে মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১

গাজীপুরে কেয়া গ্রুপের চার প্রতিষ্ঠানে ৬২৭ শ্রমিক ছাঁটাই ‎

গাজীপুরে কেয়া গ্রুপের চার প্রতিষ্ঠানে ৬২৭ শ্রমিক ছাঁটাই  ‎

‎শফিকুল ইসলাম শামীম,নিজস্ব প্রতিবেদক:

‎গাজীপুর মহানগরের  কোনাবাড়ীর জরুন এলাকায় কেয়া গ্রুপের চারটি প্রতিষ্ঠানের ৬২৭ শ্রমিক ও কর্মচারীকে ছাঁটাই করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে কারখানার প্রধান ফটকে ছাঁটাই হওয়া শ্রমিকদের নামের তালিকা টাঙিয়ে দেওয়া হয়।এ তালিকা দেখতে কারখানার সামনে ভিড় করেন শ্রমিকরা। এ সময় তাঁদের মধ্যে চাপা ক্ষোভ দেখা যায়।ছাঁটাই করা প্রতিষ্ঠানগুলো হলো—কেয়া গ্রুপের নীট কম্পোজিট ডিভিশন, স্পিনিং ডিভিশন, কটন ডিভিশন ও কেয়া ইয়ার্ন মিলস লিমিটেড।

‎সোমবার সন্ধ্যায় কারখানার প্রধান ফটকে ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যানের স্বাক্ষর করা ছাঁটাইয়ের নোটিশ সাঁটানো হয়।

‎নোটিশে বলা হয়েছে, ব্যাংকিং জটিলতা, গ্যাস বিল পরিশোধ করতে না পারায় সংযোগ বিচ্ছিন্ন থাকা এবং প্রয়োজনের তুলনায় অতিরিক্ত জনবলের কারণে উৎপাদন ও প্রশাসনিক ব্যয় কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ কারণে বিভিন্ন সেকশন, বিভাগ ও ডিভিশনের কিছু পদ বিলুপ্ত করা হয়েছে।

‎বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ২০ ধারা অনুযায়ী অতিরিক্ত শ্রমিক ও কর্মচারীদের ৮ সেপ্টেম্বর থেকে ছাঁটাই করা হবে। ছাঁটাই হওয়া শ্রমিক-কর্মচারীদের আইনানুগ পাওনা পরিশোধ করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

‎কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে কারখানায় নতুন কর্মী নিয়োগের প্রয়োজন হলে শ্রম আইনের ২১ ধারা অনুযায়ী ছাঁটাই হওয়া দক্ষ শ্রমিকদের অগ্রাধিকার দেওয়া হবে।এ ছাড়া বর্তমানে যেসব শ্রমিকের চাকরি বহাল রয়েছে, তাঁরা লে-অফের আওতায় থাকবেন এবং আইন অনুযায়ী লে-অফের সুবিধা পাবেন।

‎কেয়া গ্রুপের মানবসম্পদ বিভাগের ব্যবস্থাপক সাবিনা ইয়াসমিন বলেন, ছাঁটাই হওয়া শ্রমিকদের ৩০ কর্মদিবসের মধ্যে শ্রম আইন অনুযায়ী সব পাওনা পরিশোধ করা হবে।

‎গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, কেয়া গ্রুপ কর্তৃপক্ষ ৬২৭ জনকে ছাঁটাইয়ের নোটিশ দিয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কারখানার প্রধান ফটকে শিল্প পুলিশের পাশাপাশি গাজীপুর মহানগর পুলিশ মোতায়েন করা হয়েছে।

‎কারখানা কর্তৃপক্ষের নোটিশ অনুযায়ী, ব্যাংকিং জটিলতা ও গ্যাস বিল পরিশোধ করতে না পারায় গত ৬ জুন থেকে কারখানাটি লে-অফে রয়েছে। এরপর কয়েক দফায় লে-অফের মেয়াদ বাড়ানো হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

গাজীপুরে কেয়া গ্রুপের চার প্রতিষ্ঠানে ৬২৭ শ্রমিক ছাঁটাই ‎

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি