মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি;
পিরোজপুরের মঠবাড়িয়ায় পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তল ও ছয়টি ককটেলসহ আন্তঃজেলা ডাকাত দলের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. দুলাল মিয়া (৪০), ওরফে দুলাল সরদার। মঙ্গলবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ।
মঠবাড়িয়া থান পুলিশ জানায়, সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে উপজেলার দাউদখালী ইউনিয়নের খায়ের ঘটিচোরা গ্রামে অভিযান চালিয়ে দুলাল মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির হাঁসের ঘরের ওপর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা একটি বাজারের ব্যাগ থেকে ম্যাগাজিনবিহীন একটি বিদেশি পিস্তল ও লাল স্কচটেপ দিয়ে মোড়ানো ছয়টি ককটেল উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত দুলাল মিয়া খায়ের ঘটিচোরা গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল খালেক সরদারের ছেলে।
পুলিশ আরও জানায়, সারা দেশে চলমান বিশেষ অস্ত্র ও মাদক উদ্ধার অভিযানের অংশ হিসেবে পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর দিকনির্দেশনায় এবং মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পার্থ চক্রবর্তীর তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়। মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান চালায়।
পুলিশের দাবি, সম্প্রতি মঠবাড়িয়ায় সংঘটিত একটি ডাকাতি মামলার সন্দেহভাজন আসামি হিসেবে দুলাল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি একজন চিহ্নিত আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তাঁর বিরুদ্ধে ঝালকাঠি জেলার একটি স্বর্ণের দোকানে ডাকাতিসহ বিভিন্ন থানায় একাধিক ডাকাতি ও অপরাধমূলক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পার্থ চক্রবর্তী জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে নতুন মামলা দায়েরের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। একই সঙ্গে তাঁর সঙ্গে জড়িত ডাকাত দলের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন