সবুজ হোসেন, নওগাঁ:
নওগাঁর মহাদেবপুরে এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করে তার কাছ থেকে নগদ ৬ লাখ টাকা ও ৭ ভরি সোনা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দুলালপাড়া এলাকায় বাড়ির অদূরে একটি সরু গলিতে এ ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ীর নাম অলিফ দত্ত। তিনি মহাদেবপুরের দুলালপাড়া এলাকার বাসিন্দা এবং কাসা পট্টি এলাকার একটি স্বর্ণের দোকানের মালিক ছিলেন।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে কাসা পট্টি এলাকায় নিজের স্বর্ণের দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে রওনা হন অলিফ দত্ত। এ সময় একদল দুর্বৃত্ত তাকে পিছু নেয়। তিনি বাড়ির কাছাকাছি পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে।
এ সময় অলিফের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা তার সঙ্গে থাকা টাকার ব্যাগ ও সোনা নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত অলিফ দত্তের ছোট ভাই প্রশান্ত দত্ত বলেন, হামলাকারীরা তার ভাইয়ের কাছে থাকা নগদ ৬ লাখ টাকা ও ৭ ভরি সোনা ছিনিয়ে নিয়ে গেছে।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক বলেন, এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে এবং তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। বাদীপক্ষকে এ বিষয়ে অভিযোগ দিতে বলা হয়েছে। মরদেহ বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। সেখানে ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে।

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন