লগইন
প্রাইম টিভি
প্রকাশ : মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

মান্দায় মাদক ও কিশোর অপরাধ সম্পর্কে পুলিশ সুপারের সঙ্গে সুশীল সমাজের মত বিনিময়

মান্দায় স্কুলে যাওয়ার পথে ভুটভুটুর ধাক্কায় ১ম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

গাছা কলেজের এডহক কমিটির সভাপতি  কামাল উদ্দিন: শিক্ষার্থীদের আনন্দ-উচ্ছ্বাস ও নতুন আশা

গাজীপুরে কেয়া গ্রুপের চার প্রতিষ্ঠানে ৬২৭ শ্রমিক ছাঁটাই  ‎

কুয়াকাটায় বজ্রাঘাতে নদীতে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার।

চন্দনাইশে ৯ সেপ্টেম্বর রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স, সংবাদ সম্মেলনে ব্যাপক প্রস্তুতির কথা জানাল গাউছিয়া কমিটি

পটুয়াখালীর বাউফলে  নদী ভাঙন হুমকির মুখে তিন সরকারি প্রাথমিক বিদ্যালয়।

জামালপুরে মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১

জামালপুরে মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১

গাছা কলেজের এডহক কমিটির সভাপতি কামাল উদ্দিন: শিক্ষার্থীদের আনন্দ-উচ্ছ্বাস ও নতুন আশা

গাছা কলেজের এডহক কমিটির সভাপতি  কামাল উদ্দিন: শিক্ষার্থীদের আনন্দ-উচ্ছ্বাস ও নতুন আশা

আনিসুল ইসলাম,গাজীপুর প্রতিনিধি :

​গাজীপুরের ঐতিহ্যবাহী গাছা কলেজের গভর্নিং বডির এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মোঃ কামাল উদ্দিন। তার এই মনোনয়নের খবরে কলেজের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস ও সন্তোষ দেখা দিয়েছে।

​মোঃ কামাল উদ্দিন গাজীপুর মহানগরীর গাছা থানা বিএনপির সাধারণ সম্পাদক এবং গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে স্থানীয়ভাবে অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় ব্যক্তিত্ব।

​কামাল উদ্দিন সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ায় শিক্ষার্থীদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। তারা প্রত্যাশা প্রকাশ করে জানান, তার দক্ষ ও যোগ্য নেতৃত্বে গাছা কলেজের শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা ফেরানো এবং অবকাঠামোগত উন্নয়ন জোরদার হবে। সাধারণ শিক্ষার্থীরা মনে করেন, শিক্ষার্থীদের যৌক্তিক মতামতকে প্রাধান্য দিয়ে নতুন সভাপতি কলেজের বিভিন্ন বিদ্যমান সমস্যা সমাধানে দ্রুত ও কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন।

​বিশেষ করে নারী শিক্ষার্থীরা আশা প্রকাশ করেন, ক্যাম্পাসে ও আশপাশের এলাকায় নারী শিক্ষার্থীদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা এবং ইভটিজিং প্রতিরোধে তিনি কঠোর ভূমিকা রাখবেন। এছাড়া কলেজের চারপাশে নিরাপদ যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করে একটি সার্বিক শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলবেন—এমনটাই প্রত্যাশা তাদের।

​এদিকে, মোঃ কামাল উদ্দিন গাছা কলেজের এডহক কমিটির সভাপতি মনোনীত হওয়ায় স্থানীয় গাছাবাসী ও সর্বস্তরের জনগণের পক্ষ থেকে তাকে লাল গোলাপ শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানানো হয়েছে। সংশ্লিষ্ট সকলের বিশ্বাস, তার গতিশীল নেতৃত্বে গাছা কলেজ শিক্ষা, সংস্কৃতি ও অবকাঠামোগত দিক থেকে অনেক দূর এগিয়ে যাবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

গাছা কলেজের এডহক কমিটির সভাপতি কামাল উদ্দিন: শিক্ষার্থীদের আনন্দ-উচ্ছ্বাস ও নতুন আশা

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

আনিসুল ইসলাম,গাজীপুর প্রতিনিধি :

​গাজীপুরের ঐতিহ্যবাহী গাছা কলেজের গভর্নিং বডির এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মোঃ কামাল উদ্দিন। তার এই মনোনয়নের খবরে কলেজের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস ও সন্তোষ দেখা দিয়েছে।

​মোঃ কামাল উদ্দিন গাজীপুর মহানগরীর গাছা থানা বিএনপির সাধারণ সম্পাদক এবং গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে স্থানীয়ভাবে অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় ব্যক্তিত্ব।

​কামাল উদ্দিন সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ায় শিক্ষার্থীদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। তারা প্রত্যাশা প্রকাশ করে জানান, তার দক্ষ ও যোগ্য নেতৃত্বে গাছা কলেজের শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা ফেরানো এবং অবকাঠামোগত উন্নয়ন জোরদার হবে। সাধারণ শিক্ষার্থীরা মনে করেন, শিক্ষার্থীদের যৌক্তিক মতামতকে প্রাধান্য দিয়ে নতুন সভাপতি কলেজের বিভিন্ন বিদ্যমান সমস্যা সমাধানে দ্রুত ও কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন।

​বিশেষ করে নারী শিক্ষার্থীরা আশা প্রকাশ করেন, ক্যাম্পাসে ও আশপাশের এলাকায় নারী শিক্ষার্থীদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা এবং ইভটিজিং প্রতিরোধে তিনি কঠোর ভূমিকা রাখবেন। এছাড়া কলেজের চারপাশে নিরাপদ যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করে একটি সার্বিক শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলবেন—এমনটাই প্রত্যাশা তাদের।

​এদিকে, মোঃ কামাল উদ্দিন গাছা কলেজের এডহক কমিটির সভাপতি মনোনীত হওয়ায় স্থানীয় গাছাবাসী ও সর্বস্তরের জনগণের পক্ষ থেকে তাকে লাল গোলাপ শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানানো হয়েছে। সংশ্লিষ্ট সকলের বিশ্বাস, তার গতিশীল নেতৃত্বে গাছা কলেজ শিক্ষা, সংস্কৃতি ও অবকাঠামোগত দিক থেকে অনেক দূর এগিয়ে যাবে।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি