লগইন
প্রাইম টিভি
প্রকাশ : মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামের আমবাগান এলাকায় মৌসুমী হিজড়া হত্যায় সন্দেহভাজন আসামি গ্রেপ্তার

রিপোর্ট: মোঃ মাইন উদ্দিন (সাগর), চট্টগ্রাম।

সিএমপি খুলশী থানা পুলিশের বিচক্ষণতায় সিসিটিভির ফুটেজের সূত্র ধরে নগরের আমবাগান এলাকায় হিজড়াদের গুরুমা খ্যাত মৌসুমী হিজরা হত্যা মামলার প্রধান সন্দেহভাজন মো. মোমিন প্রকাশ শেখ রনি (৩৪) কে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে নগরের সাগরিকা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার মোমিন চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার সব্দলপুর গ্রামের বাসিন্দা। তিনি নগরের পাহাড়তলী এলাকার পাঠানপাড়ায় ফাল্গুনী হিজড়া নামের এক নেত্রীর বাসায় থাকতেন। সেখানে তিনি ফাল্গুনীর ‘কথিত স্বামী’ হিসেবে পরিচিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৫ সেপ্টেম্বর সকালে নগরের খুলশী থানার আমবাগান রেলওয়ে কলোনির নিজ ঘর থেকে মৌসুমী হিজড়ার (৫২) রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে তাকে মারধরের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বায়েজিদ বোস্তামী জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আরিফ হোসেন বলেন, মো. মোমিন প্রকাশ শেখ রনি নামে একজনকে সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে নগরের সাগরিকা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার মো. মোমিন তিনি ফাল্গুনী হিজড়া নামে আরেকজনের স্বামী।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামের আমবাগান এলাকায় মৌসুমী হিজড়া হত্যায় সন্দেহভাজন আসামি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রিপোর্ট: মোঃ মাইন উদ্দিন (সাগর), চট্টগ্রাম।

সিএমপি খুলশী থানা পুলিশের বিচক্ষণতায় সিসিটিভির ফুটেজের সূত্র ধরে নগরের আমবাগান এলাকায় হিজড়াদের গুরুমা খ্যাত মৌসুমী হিজরা হত্যা মামলার প্রধান সন্দেহভাজন মো. মোমিন প্রকাশ শেখ রনি (৩৪) কে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে নগরের সাগরিকা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার মোমিন চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার সব্দলপুর গ্রামের বাসিন্দা। তিনি নগরের পাহাড়তলী এলাকার পাঠানপাড়ায় ফাল্গুনী হিজড়া নামের এক নেত্রীর বাসায় থাকতেন। সেখানে তিনি ফাল্গুনীর ‘কথিত স্বামী’ হিসেবে পরিচিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৫ সেপ্টেম্বর সকালে নগরের খুলশী থানার আমবাগান রেলওয়ে কলোনির নিজ ঘর থেকে মৌসুমী হিজড়ার (৫২) রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে তাকে মারধরের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বায়েজিদ বোস্তামী জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আরিফ হোসেন বলেন, মো. মোমিন প্রকাশ শেখ রনি নামে একজনকে সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে নগরের সাগরিকা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার মো. মোমিন তিনি ফাল্গুনী হিজড়া নামে আরেকজনের স্বামী।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি