লগইন
প্রাইম টিভি
প্রকাশ : সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

কাশিমপুরের কারাবন্দীর ঢাকা মেডিকেলে মৃত্যু

পোরশায় অপচিকিৎসা বন্ধে কবিরাজ-ওঝাদের নিয়ে সেমিনার, কঠোর বার্তা প্রশাসনের

মান্দায় মাদকের সাথে উদ্ধার রামদা-চাইনিজ কুড়াল, গ্রেফতার ২

গাজীপুরে স্বর্ণ ব্যবসায়ী আবুল কালাম হত্যা ও ডাকাতি: মূল দুই আসামি গ্রেপ্তার, রক্তমাখা চাকু ও স্বর্ণ উদ্ধার

সাতকানিয়ায় জাহেদ হত্যা মামলায়  বিএনপি নেতা জসিমকে  আসামি করার প্রতিবাদে মানববন্ধন।

নওগাঁ সদরের ১২ ইউনিয়নের গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ

রহনপুরে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান, হেরোইন-ইয়াবা-গাঁজা উদ্ধার

সাভারে তুচ্ছ ঘটনায় পুলিশের বিশেষ শাখার (এসবি) এসআইকে পিটিয়ে হত্যা; গ্রেপ্তার এক

সাভারে তুচ্ছ ঘটনায় পুলিশের বিশেষ শাখার (এসবি) এসআইকে পিটিয়ে হত্যা; গ্রেপ্তার এক

মান্দায় মাদকের সাথে উদ্ধার রামদা-চাইনিজ কুড়াল, গ্রেফতার ২

মান্দায় মাদকের সাথে উদ্ধার রামদা-চাইনিজ কুড়াল, গ্রেফতার ২

আরিফ হোসেন : মান্দা নওগাঁ প্রতিনিধি 

নওগাঁর মান্দায় অভিযান চালিয়ে ৭০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় গ্রেপ্তার এক আসামির বসতঘর থেকে একটি ধারালো রামদা ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গণেশপুর ইউনিয়নের কাঞ্চন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মান্দা থানার এসআই মোকাররম হোসেনের নেতৃত্বে এসআই পুলক সরকার, এসআই আব্দুর রহমান, এসআই বিজন কুমার, এএসআই আক্তারুজ্জামান ও এএসআই কে এম ওবায়দুল বাশারসহ পুলিশের একটি দল কাঞ্চন গ্রামের আফজাল হোসেনের ছেলে আরমান আলীর (৩১) বসতবাড়িতে তল্লাশি চালায়। এ সময় ৭০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।

অভিযানে আরমান আলী (৩১) ও মান্দার মীরপুর এলাকার মৃত আয়েস উদ্দিনের ছেলে আইজুল ইসলামকে (৪২) গ্রেপ্তার করা হয়। এ ছাড়া নাইম হোসেন (২৫) ও রিমল হোসেন (২৬) নামে আরও দুইজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

পরে রাত ১০টা ৫৫ মিনিটে গ্রেপ্তার আরমান আলীর বসতঘরে পুনরায় তল্লাশি চালিয়ে একটি ধারালো রামদা ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া রামদাটির বাটসহ দৈর্ঘ্য ৬৯ সেন্টিমিটার এবং বাট ছাড়া ৫২ সেন্টিমিটার। অপরদিকে চাইনিজ কুড়ালটির বাটসহ দৈর্ঘ্য ৩০ সেন্টিমিটার এবং ধারালো অংশের দৈর্ঘ্য ১২ সেন্টিমিটার।

এ ঘটনায় গ্রেপ্তার ও পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি উদ্ধার হওয়া অস্ত্রের বিষয়ে অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

মান্দায় মাদকের সাথে উদ্ধার রামদা-চাইনিজ কুড়াল, গ্রেফতার ২

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

আরিফ হোসেন : মান্দা নওগাঁ প্রতিনিধি 

নওগাঁর মান্দায় অভিযান চালিয়ে ৭০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় গ্রেপ্তার এক আসামির বসতঘর থেকে একটি ধারালো রামদা ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গণেশপুর ইউনিয়নের কাঞ্চন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মান্দা থানার এসআই মোকাররম হোসেনের নেতৃত্বে এসআই পুলক সরকার, এসআই আব্দুর রহমান, এসআই বিজন কুমার, এএসআই আক্তারুজ্জামান ও এএসআই কে এম ওবায়দুল বাশারসহ পুলিশের একটি দল কাঞ্চন গ্রামের আফজাল হোসেনের ছেলে আরমান আলীর (৩১) বসতবাড়িতে তল্লাশি চালায়। এ সময় ৭০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।

অভিযানে আরমান আলী (৩১) ও মান্দার মীরপুর এলাকার মৃত আয়েস উদ্দিনের ছেলে আইজুল ইসলামকে (৪২) গ্রেপ্তার করা হয়। এ ছাড়া নাইম হোসেন (২৫) ও রিমল হোসেন (২৬) নামে আরও দুইজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

পরে রাত ১০টা ৫৫ মিনিটে গ্রেপ্তার আরমান আলীর বসতঘরে পুনরায় তল্লাশি চালিয়ে একটি ধারালো রামদা ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া রামদাটির বাটসহ দৈর্ঘ্য ৬৯ সেন্টিমিটার এবং বাট ছাড়া ৫২ সেন্টিমিটার। অপরদিকে চাইনিজ কুড়ালটির বাটসহ দৈর্ঘ্য ৩০ সেন্টিমিটার এবং ধারালো অংশের দৈর্ঘ্য ১২ সেন্টিমিটার।

এ ঘটনায় গ্রেপ্তার ও পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি উদ্ধার হওয়া অস্ত্রের বিষয়ে অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি