লগইন
প্রাইম টিভি
আপডেট : সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

রহনপুরে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান, হেরোইন-ইয়াবা-গাঁজা উদ্ধার

ওমর ফারুক চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর কেডিসি পাড়ায় মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে হেরোইন, ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় তালিকাভুক্ত এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পাশাপাশি স্থানীয়দের নিয়ে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা, র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) ভোর ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কেডিসি পাড়ায় এ অভিযান পরিচালনা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুজ চন্দের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এতে পুলিশ, র‍্যাব ও কাস্টমসের প্রতিনিধিরাও অংশ নেন।

অভিযানকালে কেডিসি পাড়ার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী রেখা আক্তার (৬৪), স্বামী মৃত হাফিজ মিয়ার বসতঘরে তল্লাশি চালানো হয়। এ সময় তার হেফাজত থেকে ১০ গ্রাম হেরোইন, ১০ পিস ইয়াবা ও ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে রেখা আক্তারকে আটক করা হয়।

অভিযান সংশ্লিষ্টরা জানান, প্রাথমিকভাবে আটক রেখা আক্তারের বিরুদ্ধে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এছাড়া এলাকায় বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে স্থানীয় যুবসমাজকে বিপথগামী করার অভিযোগও রয়েছে বলে জানানো হয়।

অভিযান শেষে স্থানীয় সচেতন নাগরিকদের অংশগ্রহণে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা, র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় বাসিন্দারা মাদক নির্মূলে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বাত্মক সহযোগিতার পাশাপাশি মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জিল্লুর রহমান বলেন, কেডিসি পাড়ার মাদক ব্যবসায়ীদের নিজ নিজ বাড়িতে ফিরে স্বাভাবিক জীবনে ফেরার জন্য ১৫ দিনের সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তারা মাদক ব্যবসা পরিহার করে স্বাভাবিক জীবনে ফিরে না এলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কেডিসি পাড়ায় কোনো মাদক ব্যবসায়ীর অস্তিত্ব থাকতে দেওয়া হবে না।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, মাদক নিয়ন্ত্রণে কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। মাদক ব্যবসা ও মাদকসংক্রান্ত যেকোনো তথ্য প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে সহযোগিতা করার জন্য তিনি স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানান।

আটক রেখা আক্তারের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু ও পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণের প্রক্রিয়া চলছে। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মামুনুর রশিদ প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

রহনপুরে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান, হেরোইন-ইয়াবা-গাঁজা উদ্ধার

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি