চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পুরানগড় নিহত জাহেদ প্রকাশ পিচ্চি জাহেদ (৪০) হত্যাকাণ্ডকে কেন্দ্র করে পুরানগড় বিএনপির ইউনিয়ন সাবেক আহবায়ক জসিম উদ্দীন প্রকাশ মিষ্টি জসিমকে মিথ্যা হত্যা মামলায় জড়িয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।
উপজেলার পুরানগড় ইউনিয়নের নয়াহাট বাজারে ৭ সেপ্টেম্বর সকাল ১১ ঘটিকার সময় এলাকাবাসীর উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এলাকার সহস্রাধিক নারী ও পুরুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন পুরানগড় ইউনিয়নের মহিলা মেম্বার, জসিমের স্ত্রী, স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, একাদিক অস্ত্র মাদক মামলার আসামি জাহিদ নিহত হওয়ার ঘটনায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিএনপি নেতা জসিম উদ্দীনসহ নিরীহ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে। তারা অবিলম্বে এসব মামলা প্রত্যাহার এবং ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি জানান।

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন