নাজমুল হক, নওগাঁ:
নওগাঁর পত্নীতলায় ৫০ পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোহব্বত হোসেন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে পুলিশ সুপারের নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে উপজেলার শাশইল বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মোহব্বত হোসেন নওগাঁর পোরশা উপজেলার চকনামাজু গ্রামের মো. তবিবর মন্ডলের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে শাশইল বাজার এলাকায় মোহব্বত হোসেনকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ৫০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন