লোহাগাড়া প্রতিনিধি,
চট্টগ্রামের লোহাগাড়ায় নজরুল ইসলাম নামের এক স্কুল শিক্ষককে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে। এতে ওই শিক্ষকের শরীরের পাঁচ স্থানে গুরুতর জখম হয়েছে।
৪ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের শহীদ মেজর নাজমুল হক সড়কে এ ঘটনা ঘটে।
আহত নজরুল ইসলাম ইকরা আবদুল জব্বার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। তিনি লোহাগাড়া সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উকিলের পাড়ার আবদুল গনির ছেলে। স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান
আহত শিক্ষকের ভাই নাজিম উদ্দীন বলেন, ঘটনার সময় নজরুল ইসলাম টিউশনি শেষে বাড়ি ফিরছিলেন। পথে ৬-৭ জন দুর্বৃত্ত তাকে ঘিরে ধরে। কিছু বুঝে ওঠার আগেই তারা এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
নজরুল ইসলামের ফুফু আয়েশা বেগম বলেন, ছেলেকে ছুরিকাঘাতের খবর শুনে তার মা জাহানারা বেগম জ্ঞান হারান। পরে তাকে লোহাগাড়া সদরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ইকরা আবদুল জব্বার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন সুমন বলেন, গত ২২ আগস্ট কিশোর গ্যাংয়ের সদস্যরা বিদ্যালয়ের এক ছাত্রকে তুলে নিয়ে গিয়েছিল। এ ঘটনায় আহত নজরুল ইসলামের ভাই ও বিদ্যালয়ের শিক্ষক নাজিম উদ্দীন তার সঙ্গে থানায় গিয়েছিলেন। এ কারণে কিশোর গ্যাংয়ের সদস্যরা নাজিম উদ্দীনের ওপর ক্ষুব্ধ হয়ে থাকতে পারেন। সেই ক্ষোভ থেকে নাজিম উদ্দীন ভেবে নজরুল ইসলামকে ছুরিকাঘাত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোহাম্মদ হোসাইন আল ইমরান বলেন, আহত এক শিক্ষককে হাসপাতালে আনা হয়েছিল। তার শরীরের পাঁচ স্থানে গুরুতর জখমের চিহ্ন দেখা গেছে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। অপরাধীদের শনাক্ত করে গ্রেফতারের প্রক্রিয়া চলমান।

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন