লগইন
প্রাইম টিভি
প্রকাশ : শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

পুলিশ সুপারের নির্দেশে নওগাঁ পুলিশের রংপুরে অভিযান

বদলগাছি থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 উদ্ধার, গ্রেপ্তার ২

সবুজ হোসেন, নওগাঁ :

নওগাঁর বদলগাছি থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 মোটরসাইকেল রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার করেছে নওগাঁ জেলা পুলিশ। এ ঘটনায় চোরচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন—রংপুরের মিঠাপুকুর থানার শীতলগাড়ী নয়াপাড়া গ্রামের উত্তম কুমারের ছেলে শ্যাম কুমার (২২) এবং পীরগঞ্জ থানার লালদিঘী আরিজপুর গ্রামের তোজাম্মেল মন্ডলের ছেলে শহিদুল ইসলাম (৪১)।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ আগস্ট ২০২৬ তারিখ বেলা ৩টার দিকে ফুয়াদ নামে এক ব্যক্তি বদলগাছি থানাধীন শ্রীকৃষ্ণপুর এলাকায় হামিদুলের বাড়িতে বিয়ের দাওয়াত খেতে যান। এ সময় তিনি বাড়ির বাইরে তার ইয়ামাহা R15 মোটরসাইকেলটি রেখে অনুষ্ঠানে অংশ নেন। দাওয়াত শেষে বাইরে এসে তিনি দেখতে পান, তার মোটরসাইকেলটি নেই।

ঘটনাটি জানার পর নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বদলগাছি থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দেন। পাশাপাশি চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সাইবার ইউনিটকে নির্দেশনা দেওয়া হয়।

পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় চুরি যাওয়া মোটরসাইকেলটির অবস্থান শনাক্ত করা হয়। এরপর জেলা গোয়েন্দা শাখা ও বদলগাছি থানা পুলিশের একটি দল রংপুর জেলার মিঠাপুকুর ও পীরগঞ্জ এলাকায় রাতভর অভিযান চালায়।

অভিযান শেষে গত ৪ সেপ্টেম্বর দুইজনকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তার শহিদুল ইসলামের দেওয়া তথ্যের ভিত্তিতে মিঠাপুকুর এলাকা থেকে শ্যাম কুমারের হেফাজতে থাকা চুরি যাওয়া ইয়ামাহা R15 মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

গ্রেপ্তার দুই আসামিকে নওগাঁয় নিয়ে আসা হয়েছে। পুলিশ বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

এ ঘটনায় চোরচক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

বদলগাছি থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 উদ্ধার, গ্রেপ্তার ২

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি