চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৩০০ গ্রাম গাঁজাসহ মোঃ মিজানুর রহমান (২৭) নামে এক যুবককে আটক করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৭টা থেকে ৭টা ৪০ মিনিট পর্যন্ত নাচোল থানাধীন কসবা ইউনিয়নের বিজলীপাড়া গ্রাম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটক মোঃ মিজানুর রহমান নাচোল উপজেলার কসবা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বিজলীপাড়া গ্রামের বাসিন্দা। তিনি মৃত সমিজুলের ছেলে এবং মোসা. তহিনুর বেগমের সন্তান।
অভিযানকালে তার কাছ থেকে ৩০০ (তিনশত) গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম বাদী হয়ে আটক ব্যক্তির বিরুদ্ধে নাচোল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের ডিডি চৌধুরী ইমরুল হাসান।

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন