লগইন
প্রাইম টিভি
প্রকাশ : শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

পোরশায় মাদকবিরোধী অভিযানে দুই ভাই গ্রেপ্তার, ৬৯ পিস ট্যাপেন্টাডল জব্দ

সবুজ হোসেন, নওগাঁ:

নওগাঁর পোরশায় মাদকবিরোধী অভিযানে ৬৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার ঘাটনগর ইউনিয়নের নোচনাহার (কাচারীপাড়া) এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন মো. রমজান আলী (৩১) ও মো. ফিরোজ কবির (২৯)। তারা উপজেলার নোচনাহার (কাচারীপাড়া) গ্রামের মো. আবু তালেবের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের দিকনির্দেশনায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পোরশা থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। রাত ৯টা ১৫ মিনিটের দিকে নোচনাহার (কাচারীপাড়া) এলাকায় তাদের পিতার বসতবাড়ির আঙ্গিনা থেকে মাদক বিক্রির সময় দুইজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

পরে রাত ৯টা ৫০ মিনিটে সাক্ষীদের উপস্থিতিতে গ্রেপ্তারদের পরিহিত লুঙ্গির ডান কোচরে পলিথিনে মোড়ানো অবস্থায় ৩৯ ও ৩০ পিস মোট ৬৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ট্যাবলেটের মোট ওজন ১৮ দশমিক ৬৩ গ্রাম এবং আনুমানিক বিক্রয়মূল্য ২০ হাজার ৭০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

পোরশায় মাদকবিরোধী অভিযানে দুই ভাই গ্রেপ্তার, ৬৯ পিস ট্যাপেন্টাডল জব্দ

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সবুজ হোসেন, নওগাঁ:

নওগাঁর পোরশায় মাদকবিরোধী অভিযানে ৬৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার ঘাটনগর ইউনিয়নের নোচনাহার (কাচারীপাড়া) এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন মো. রমজান আলী (৩১) ও মো. ফিরোজ কবির (২৯)। তারা উপজেলার নোচনাহার (কাচারীপাড়া) গ্রামের মো. আবু তালেবের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের দিকনির্দেশনায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পোরশা থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। রাত ৯টা ১৫ মিনিটের দিকে নোচনাহার (কাচারীপাড়া) এলাকায় তাদের পিতার বসতবাড়ির আঙ্গিনা থেকে মাদক বিক্রির সময় দুইজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

পরে রাত ৯টা ৫০ মিনিটে সাক্ষীদের উপস্থিতিতে গ্রেপ্তারদের পরিহিত লুঙ্গির ডান কোচরে পলিথিনে মোড়ানো অবস্থায় ৩৯ ও ৩০ পিস মোট ৬৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ট্যাবলেটের মোট ওজন ১৮ দশমিক ৬৩ গ্রাম এবং আনুমানিক বিক্রয়মূল্য ২০ হাজার ৭০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি