লগইন
প্রাইম টিভি
প্রকাশ : বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

নওগাঁয় চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম, ৩ প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা

সবুজ হোসেন, নওগাঁ

নওগাঁ শহরের সদর হাসপাতাল রোডে যথাযথভাবে চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা না করায় একটি ডায়াগনস্টিক সেন্টার ও দুটি ক্লিনিককে মোট ২২ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মো. রাশেদ এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

অভিযানে চিকিৎসা বর্জ্য যথাযথভাবে ব্যবস্থাপনা না করার অপরাধে একটি ডায়াগনস্টিক সেন্টার ও দুটি ক্লিনিক কর্তৃপক্ষের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করা হয়। মামলাগুলোর মাধ্যমে মোট ২২ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে চিকিৎসা বর্জ্য যথাযথ নিয়মে সংরক্ষণ, পৃথকীকরণ ও ব্যবস্থাপনার জন্য প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন।

অভিযান চলাকালে জেলা পুলিশ, নওগাঁর একটি চৌকস দল নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ সুরক্ষা ও চিকিৎসা বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

নওগাঁয় চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম, ৩ প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সবুজ হোসেন, নওগাঁ

নওগাঁ শহরের সদর হাসপাতাল রোডে যথাযথভাবে চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা না করায় একটি ডায়াগনস্টিক সেন্টার ও দুটি ক্লিনিককে মোট ২২ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মো. রাশেদ এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

অভিযানে চিকিৎসা বর্জ্য যথাযথভাবে ব্যবস্থাপনা না করার অপরাধে একটি ডায়াগনস্টিক সেন্টার ও দুটি ক্লিনিক কর্তৃপক্ষের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করা হয়। মামলাগুলোর মাধ্যমে মোট ২২ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে চিকিৎসা বর্জ্য যথাযথ নিয়মে সংরক্ষণ, পৃথকীকরণ ও ব্যবস্থাপনার জন্য প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন।

অভিযান চলাকালে জেলা পুলিশ, নওগাঁর একটি চৌকস দল নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ সুরক্ষা ও চিকিৎসা বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি