লগইন
প্রাইম টিভি
প্রকাশ : বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

কিশোর গ্যাং দমন ও মাদক উদ্ধারে ডিবির সাফল্য, পুরস্কৃত করলেন এসপি

সবুজ হোসেন, জেলা প্রতিনিধি নওগাঁ:

নওগাঁয় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের টানা তিন দিনের অভিযানে মান্দা থানার এক কিশোর গ্যাং লিডারকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ডিবির পৃথক অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। অভিযানে সাফল্যের স্বীকৃতিস্বরূপ সংশ্লিষ্ট ডিবি টিমকে আর্থিক পুরস্কার প্রদান করেছেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, মান্দা থানার কিশোর গ্যাং লিডারকে গ্রেপ্তারের জন্য পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম ডিবির একটি টিমকে বিশেষ নির্দেশনা দেন। ওই নির্দেশনার পর ডিবির সদস্যরা টানা তিন দিন ধরে তথ্য সংগ্রহ ও অভিযান পরিচালনা করেন।

একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে মান্দা থানার ফুড ভিলেজ এলাকায় অভিযান চালিয়ে ওই কিশোর গ্যাং লিডারকে গ্রেপ্তার করতে সক্ষম হয় ডিবির টিম।

এদিকে ডিবির অপর একটি টিম পৃথক অভিযান পরিচালনা করে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে। কিশোর গ্যাংবিরোধী অভিযান ও বিপুল পরিমাণ গাঁজা উদ্ধারে সাফল্যের স্বীকৃতিস্বরূপ সংশ্লিষ্ট ডিবি টিমকে আর্থিক পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদক, কিশোর গ্যাং ও বিভিন্ন অপরাধের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হবে। পাশাপাশি নওগাঁবাসীর শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বদা তৎপর থাকবে।

ডিবি পুলিশের পক্ষ থেকে নওগাঁবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলা হয়েছে, মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। পুলিশ ও সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুস্থ, সুন্দর ও নিরাপদ নওগাঁ গড়ে তোলা সম্ভব।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

কিশোর গ্যাং দমন ও মাদক উদ্ধারে ডিবির সাফল্য, পুরস্কৃত করলেন এসপি

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সবুজ হোসেন, জেলা প্রতিনিধি নওগাঁ:

নওগাঁয় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের টানা তিন দিনের অভিযানে মান্দা থানার এক কিশোর গ্যাং লিডারকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ডিবির পৃথক অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। অভিযানে সাফল্যের স্বীকৃতিস্বরূপ সংশ্লিষ্ট ডিবি টিমকে আর্থিক পুরস্কার প্রদান করেছেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, মান্দা থানার কিশোর গ্যাং লিডারকে গ্রেপ্তারের জন্য পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম ডিবির একটি টিমকে বিশেষ নির্দেশনা দেন। ওই নির্দেশনার পর ডিবির সদস্যরা টানা তিন দিন ধরে তথ্য সংগ্রহ ও অভিযান পরিচালনা করেন।

একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে মান্দা থানার ফুড ভিলেজ এলাকায় অভিযান চালিয়ে ওই কিশোর গ্যাং লিডারকে গ্রেপ্তার করতে সক্ষম হয় ডিবির টিম।

এদিকে ডিবির অপর একটি টিম পৃথক অভিযান পরিচালনা করে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে। কিশোর গ্যাংবিরোধী অভিযান ও বিপুল পরিমাণ গাঁজা উদ্ধারে সাফল্যের স্বীকৃতিস্বরূপ সংশ্লিষ্ট ডিবি টিমকে আর্থিক পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদক, কিশোর গ্যাং ও বিভিন্ন অপরাধের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হবে। পাশাপাশি নওগাঁবাসীর শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বদা তৎপর থাকবে।

ডিবি পুলিশের পক্ষ থেকে নওগাঁবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলা হয়েছে, মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। পুলিশ ও সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুস্থ, সুন্দর ও নিরাপদ নওগাঁ গড়ে তোলা সম্ভব।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি