আবদুর রাজ্জাক, কক্সবাজার ব্যুরো প্রধান।।
সোনাদিয়া চ্যানেলে মাছ ধরার একটি ট্রলার ডুবে দুই জেলের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন ফয়েজ আহমেদ ও সাইফুল ইসলাম। এ ঘটনায় নুরুল আলম ও মুহিব উল্লাহ নামে আরও দুই জেলে নিখোঁজ রয়েছেন। তাদের বাড়ি মহেশখালীতে।
৩ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) ভোরে সোনাদিয়া চ্যানেলে ফিশিং ট্রলারে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মহেশখালীর কুতুবজোম এলাকার ফরিদুল আলমের মালিকানাধীন একটি মাছ ধরার ট্রলার নিয়ে মঙ্গলবার রাতে সাগরে মাছ ধরতে রওনা হন কয়েকজন জেলে। বৃহস্পতিবার ভোররাত ৪টার দিকে ট্রলারটি সোনাদিয়া চ্যানেলে পৌঁছালে ঝড়ের কবলে পড়ে উল্টে যায়।
পরে স্থানীয় জেলেরা উদ্ধার অভিযান চালিয়ে ফয়েজ আহমেদ ও সাইফুল ইসলামের মরদেহ উদ্ধার করেন। এ ঘটনায় নুরুল আলম ও মুহিব উল্লাহ নিখোঁজ রয়েছেন। নিখোঁজ জেলেদের উদ্ধারে স্থানীয় জেলেরা তৎপরতা চালাচ্ছেন।
দুর্ঘটনার সময় ট্রলারটিতে ১৭ জন জেলে ছিলেন বলে জানা গেছে। এ ব্যাপারে মহেশখালী থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সুলতান জানান, সংবাদ পাওয়ার পরপরেই প্রশাসনের নজরদারি রাখা হয়েছে।

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন