লগইন
প্রাইম টিভি

এআই প্রযুক্তির অপব্যবহার

শালিনীর আপত্তিকর ভিডিও ভাইরাল, ক্ষুব্ধ অভিনেত্রী

দক্ষিণী ও বলিউড সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী শালিনী পান্ডে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহারের শিকার হয়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি আপত্তিকর ভুয়া ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন ‘অর্জুন রেড্ডি’খ্যাত এই তারকা।

ভিডিওটি প্রকাশ্যে আসার পর সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে শালিনী স্পষ্টভাবে জানান, ছড়িয়ে পড়া ভিডিওটি সম্পূর্ণ ভুয়া এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে এটি তৈরি করা হয়েছে। ভিডিওতে থাকা নারী তিনি নন। প্রযুক্তির অপব্যবহার করে নারীদের লক্ষ্যবস্তু বানানো ও হেনস্তা করার এই প্রবণতাকে অত্যন্ত বিরক্তিকর ও উদ্বেগজনক উল্লেখ করে এটিকে ‘মানসিক নির্যাতন’ বলে অভিহিত করেন তিনি।

বিজ্ঞপ্তিতে অভিনেত্রী অনুরাগী ও সাধারণ মানুষের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, কেউ ভিডিওটি দেখে থাকলে তা যেন শেয়ার, ফরোয়ার্ড বা ডাউনলোড না করেন। পাশাপাশি এই অপপ্রচারের বিরুদ্ধে দ্রুত সামাজিক মাধ্যমে রিপোর্ট করার আহ্বানও জানান তিনি।

এ বিষয়ে প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, কৃত্রিম বুদ্ধিমত্তার এমন অপব্যবহার কোনো ব্যক্তির সম্মতি, ব্যক্তিগত গোপনীয়তা ও সামাজিক নিরাপত্তার জন্য চরম হুমকি। বিশেষ করে নারী ও তারকাদের বিকৃতভাবে উপস্থাপনের এই প্রবণতা বন্ধে কঠোর আইনি পদক্ষেপ ও সচেতনতা প্রয়োজন।

উল্লেখ্য, ২০১৭ সালে বিজয় দেবেরাকোন্ডার বিপরীতে ব্লকবাস্টার ‘অর্জুন রেড্ডি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন শালিনী পান্ডে। পরবর্তীতে ‘মহানতি’, ‘১১৮’, ‘১০০% ভালোবাসা’, ‘জয়েশভাই জোরদার’ ও ‘মহারাজ’-এর মতো বেশ কয়েকটি আলোচিত তামিল, তেলেগু ও হিন্দি চলচ্চিত্রে অভিনয় করে তিনি দর্শকপ্রিয়তা অর্জন করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

শালিনীর আপত্তিকর ভিডিও ভাইরাল, ক্ষুব্ধ অভিনেত্রী

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দক্ষিণী ও বলিউড সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী শালিনী পান্ডে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহারের শিকার হয়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি আপত্তিকর ভুয়া ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন ‘অর্জুন রেড্ডি’খ্যাত এই তারকা।

ভিডিওটি প্রকাশ্যে আসার পর সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে শালিনী স্পষ্টভাবে জানান, ছড়িয়ে পড়া ভিডিওটি সম্পূর্ণ ভুয়া এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে এটি তৈরি করা হয়েছে। ভিডিওতে থাকা নারী তিনি নন। প্রযুক্তির অপব্যবহার করে নারীদের লক্ষ্যবস্তু বানানো ও হেনস্তা করার এই প্রবণতাকে অত্যন্ত বিরক্তিকর ও উদ্বেগজনক উল্লেখ করে এটিকে ‘মানসিক নির্যাতন’ বলে অভিহিত করেন তিনি।

বিজ্ঞপ্তিতে অভিনেত্রী অনুরাগী ও সাধারণ মানুষের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, কেউ ভিডিওটি দেখে থাকলে তা যেন শেয়ার, ফরোয়ার্ড বা ডাউনলোড না করেন। পাশাপাশি এই অপপ্রচারের বিরুদ্ধে দ্রুত সামাজিক মাধ্যমে রিপোর্ট করার আহ্বানও জানান তিনি।

এ বিষয়ে প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, কৃত্রিম বুদ্ধিমত্তার এমন অপব্যবহার কোনো ব্যক্তির সম্মতি, ব্যক্তিগত গোপনীয়তা ও সামাজিক নিরাপত্তার জন্য চরম হুমকি। বিশেষ করে নারী ও তারকাদের বিকৃতভাবে উপস্থাপনের এই প্রবণতা বন্ধে কঠোর আইনি পদক্ষেপ ও সচেতনতা প্রয়োজন।

উল্লেখ্য, ২০১৭ সালে বিজয় দেবেরাকোন্ডার বিপরীতে ব্লকবাস্টার ‘অর্জুন রেড্ডি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন শালিনী পান্ডে। পরবর্তীতে ‘মহানতি’, ‘১১৮’, ‘১০০% ভালোবাসা’, ‘জয়েশভাই জোরদার’ ও ‘মহারাজ’-এর মতো বেশ কয়েকটি আলোচিত তামিল, তেলেগু ও হিন্দি চলচ্চিত্রে অভিনয় করে তিনি দর্শকপ্রিয়তা অর্জন করেন।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি