বিনোদন ডেস্ক: ব্যক্তিগত জীবন আড়ালে রাখতে ভালোবাসলেও বারবারই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর ছবি, আবেগঘন পোস্ট কিংবা রহস্যময় ক্যাপশনকে ঘিরে মাঝেমধ্যেই প্রেম ও বিয়ের চর্চা শুরু হয়। সম্প্রতি যুক্তরাষ্ট্রে নিজের চেয়ে বয়সে ছোট এক যুবককে তিনি তৃতীয় বিয়ে করেছেন—এমন গুঞ্জন ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে অবশেষে মুখ খুলেছেন অভিনেত্রী। তবে বিয়ের খবরটিকে সম্পূর্ণ অসত্য ও গুজব বলে উড়িয়ে দিয়েছেন প্রভা। গত কয়েক মাস ধরে বিভিন্ন দেশ ভ্রমণ ও দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে অবস্থান করা প্রভার নানা কর্মকাণ্ড নিয়ে নেটিজেনদের মধ্যে বেশ কৌতূহল দেখা যায়: আংটির ছবি: চলতি বছরের এপ্রিলে অনামিকায় আংটি পরা ছবি প্রকাশ করেন প্রভা। পরবর্তীতে হাতে ফুল ও অনামিকায় হীরার আংটির ছবি পোস্ট করলে তাঁর বাগদানের জল্পনা তৈরি হয়। ভিডিও বার্তা ও পরামর্শ: জুনে এক ভিডিও বার্তায় নারীদের কোনো বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে না জড়ানোর পরামর্শ দেন তিনি। ঠিক সে সময় এক জনপ্রিয় সেলিব্রিটি কার রিভিউয়ারের সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন ছড়ায়। নেপাল সফর ও রহস্যময় ছবি: নেপাল ভ্রমণের সময় ‘আই লাভ ইউ’ বেলুনের সামনে এবং এক পুরুষের দিকে হাত বাড়িয়ে দেওয়ার ছবি পোস্ট করেন প্রভা, যা পরে তিনি সরিয়ে নেন। আবেগঘন ক্যাপশন: গত ৩১ জুলাই প্রভা এক পোস্টে লেখেন, “এখনো তোমাকে ছাড়া দিন কাটছে এবং আবার দেখা হওয়ার দিন গুনছি।” তবে সেই ব্যক্তি কে, তা তিনি স্পষ্ট করেননি। এর আগে বছরের শুরুতে এক ফেসবুক লাইভে প্রভা নিজের ব্যক্তিগত জীবনে অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপের তীব্র সমালোচনা করেন। তিনি জানান, বিয়ে সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত বিষয় এবং জীবনে যা ঘটার, তা সঠিক সময়েই ঘটবে। বর্তমানে নিজের কাজ ও ব্যক্তিগত জীবন নিয়ে নিজস্ব মতো করে সময় পার করছেন এই অভিনেত্রী।

সোমবার, ২৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন