রাজধানীর পুরান ঢাকার টিকাটুলিতে হোটেল ওসমানী ইন্টারন্যাশনালে ঢুকে কর্মকর্তা-কর্মচারীদের ওপর এলোপাতাড়ি ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় হোটেলটির ব্যবস্থাপক নাঈমুর রহমান (২৩) নিহত হয়েছেন। তাঁকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন হোটেলের মহাব্যবস্থাপক আবদুর রাজ্জাক (৫০)। এ ছাড়া মো. হাসান (২৬) নামে এক কর্মীও আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে। আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার মল্লিক আহসান উদ্দিন সামী প্রাইম টিভিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬
রাজধানীর পুরান ঢাকার টিকাটুলিতে হোটেল ওসমানী ইন্টারন্যাশনালে ঢুকে কর্মকর্তা-কর্মচারীদের ওপর এলোপাতাড়ি ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় হোটেলটির ব্যবস্থাপক নাঈমুর রহমান (২৩) নিহত হয়েছেন। তাঁকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন হোটেলের মহাব্যবস্থাপক আবদুর রাজ্জাক (৫০)। এ ছাড়া মো. হাসান (২৬) নামে এক কর্মীও আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে। আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার মল্লিক আহসান উদ্দিন সামী প্রাইম টিভিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আপনার মতামত লিখুন