অভিযোগে অভিযুক্ত হিসেবে শহিদুল্লাহ (৩৮), মাহিদুল্লাহ (৩৫), রাসেল (৩০), রিকাত (২৬), ফয়সাল (২৮) ও রহমত (৩৫)-এর নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে অভিযুক্ত করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে কয়েকজনের বাড়ি সনমান্দি ইউনিয়নের জাঙ্গাল ও মত্তরাবান্দা এলাকায়।
অভিযোগকারী টিটু মিয়ার দাবি, তার বোন নার্গিস আক্তারের (২৮) স্বামী কামাল হোসেনের সঙ্গে অভিযুক্তদের দীর্ঘদিন ধরে বিরোধ ও শত্রুতা চলে আসছিল। এর জের ধরে অভিযুক্তরা প্রথমে নার্গিসের ১২ বছর বয়সী ছেলে জোনায়েদকে স্কুলে গিয়ে হত্যার হুমকি দেয়। পরে তারা নার্গিসের বসতবাড়িতে গিয়ে তার ওপর হামলা চালায়।
অভিযোগে বলা হয়, হামলাকারীরা লোহার রড ও হাতুড়ি দিয়ে নার্গিসকে এলোপাতাড়ি মারধর করে। এতে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয় এবং বাম পায়ের একটি আঙুল ভেঙে যায়। এ সময় ঘরের আসবাবপত্র ভাঙচুর করে আলমারি থেকে নগদ ৫৫ হাজার টাকা, ৭ আনা ওজনের একটি স্বর্ণের চেইন এবং ৪ আনা ওজনের এক জোড়া কানের গয়নাসহ প্রায় ১ লাখ ৬০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।
এদিকে, স্ত্রীকে উদ্ধার করতে এগিয়ে গেলে তার স্বামী কামাল হোসেনকেও মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ সময় নার্গিসের কাপড় টানাহেঁচড়া করে শ্লীলতাহানি এবং ভবিষ্যতে সুযোগ পেলে তাদের হত্যা ও গুরুতর ক্ষতি করার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেছেন বাদী।
পরে স্থানীয়দের সহায়তায় আহত নার্গিস ও তার স্বামী কামাল হোসেনকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল বারিক বলেন, “আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন