লগইন
প্রাইম টিভি
প্রকাশ : শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

কেরানীগঞ্জে পৃথক অভিযানে ৫৯১ পিস ইয়াবা ও ১০০ পিস প্যাথিডিনসহ গ্রেপ্তার ২

নওগাঁর মান্দায় বাঁশঝাড় থেকে কিশোর ভ্যানচালকের লাশ উদ্ধার

সুন্দরবনে এসআরবি-৬ এর অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুইজন জলদস্যুর সহযোগী গ্রেপ্তার

তাহেরপুর ইসলামিয়া আলিম মাদ্রাসায় নবীনবরণ, বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত

রাঙ্গাবালীতে গ্লোবাল ডে অব ক্লাইমেট অ্যাকশন-২০২৬ উপলক্ষে মানববন্ধন

তিস্তাসহ উত্তরাঞ্চলের সকল পানিসম্পদ প্রকল্প বাস্তবায়ন করা হবে রংপুরে পানিসম্পদ প্রতিমন্ত্রী

শাহজাদপুরে নিখোঁজ তিন কিশোরী উদ্ধার, অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান পুলিশের

সোনারগাঁয়ে ঘরে ঢুকে নারীকে পিটিয়ে জখম, লুটপাটের অভিযোগে থানায় লিখিত অভিযোগ

সোনারগাঁয়ে ঘরে ঢুকে নারীকে পিটিয়ে জখম, লুটপাটের অভিযোগে থানায় লিখিত অভিযোগ

তিস্তাসহ উত্তরাঞ্চলের সকল পানিসম্পদ প্রকল্প বাস্তবায়ন করা হবে রংপুরে পানিসম্পদ প্রতিমন্ত্রী

তিস্তাসহ উত্তরাঞ্চলের সকল পানিসম্পদ প্রকল্প বাস্তবায়ন করা হবে রংপুরে পানিসম্পদ প্রতিমন্ত্রী

তিস্তা মহাপরিকল্পনাসহ উত্তরাঞ্চলে চলমান ও প্রস্তাবিত সব পানিসম্পদ প্রকল্প পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে উত্তরাঞ্চলসহ পুরো দেশকে কৃষি, মৎস্য ও খাদ্য উৎপাদনে আরও সমৃদ্ধ করার পরিকল্পনা রয়েছে সরকারের। গতকাল বৃহস্পতিবার বিকেলে রংপুর সদর উপজেলার সলেয়া শাহ বাজার এলাকায় তিস্তা সেচ পাম্প প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে অকেজো অবস্থায় পড়ে থাকা তিস্তা ক্যানেল সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে। সলেয়া শাহ খালে সেচ পাম্প স্থাপনের মাধ্যমে এ অঞ্চলের প্রায় ৮ হাজার হেক্টর জমি সেচের আওতায় আসবে। এতে লক্ষাধিক মানুষ সরাসরি উপকৃত হবেন। প্রকল্পটির কাজ আগামী ডিসেম্বরের মধ্যেই শেষ করার লক্ষ্য রয়েছে। বর্তমান সরকার কৃষি, কৃষক ও জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে।

খাল খননের গুরুত্ব তুলে ধরে ফরহাদ হোসেন আজাদ বলেন, খাল খনন শুধু পানি নিষ্কাশন কিংবা সেচের সুবিধা তৈরির বিষয় নয়; এর সঙ্গে দেশের খাদ্যনিরাপত্তা, কৃষি উৎপাদন ও গ্রামীণ অর্থনীতির উন্নয়ন জড়িত। ১৯৭৭ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খনন কর্মসূচির মাধ্যমে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার সক্ষমতা দেখিয়ে ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ২০ হাজার নদী-খাল খনন ও পুনঃখননের মধ্য দিয়ে দেশকে আবারও খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে শস্য-শ্যামল বাংলাদেশের কৃষি অর্থনীতিকে আরও শক্তিশালী করা হবে।

আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান উত্তরাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত গাইবান্ধার গোবিন্দগঞ্জ সফর করবেন উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, সেখানে করতোয়া, ইছামতী ও গজারিয়া নদীকে ঘিরে একটি গুরুত্বপূর্ণ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। গত ১৬ জুন প্রায় ১ হাজার ১০০ কোটি টাকা ব্যয়ের প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন পেয়েছে।

উত্তরাঞ্চলের উন্নয়নে তিস্তা মহাপরিকল্পনার পাশাপাশি অন্যান্য নদী, খাল ও সেচ প্রকল্প বাস্তবায়নের ওপরও  গুরুত্বারোপ করে তিনি।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

তিস্তাসহ উত্তরাঞ্চলের সকল পানিসম্পদ প্রকল্প বাস্তবায়ন করা হবে রংপুরে পানিসম্পদ প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

featured Image

তিস্তা মহাপরিকল্পনাসহ উত্তরাঞ্চলে চলমান ও প্রস্তাবিত সব পানিসম্পদ প্রকল্প পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে উত্তরাঞ্চলসহ পুরো দেশকে কৃষি, মৎস্য ও খাদ্য উৎপাদনে আরও সমৃদ্ধ করার পরিকল্পনা রয়েছে সরকারের। গতকাল বৃহস্পতিবার বিকেলে রংপুর সদর উপজেলার সলেয়া শাহ বাজার এলাকায় তিস্তা সেচ পাম্প প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে অকেজো অবস্থায় পড়ে থাকা তিস্তা ক্যানেল সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে। সলেয়া শাহ খালে সেচ পাম্প স্থাপনের মাধ্যমে এ অঞ্চলের প্রায় ৮ হাজার হেক্টর জমি সেচের আওতায় আসবে। এতে লক্ষাধিক মানুষ সরাসরি উপকৃত হবেন। প্রকল্পটির কাজ আগামী ডিসেম্বরের মধ্যেই শেষ করার লক্ষ্য রয়েছে। বর্তমান সরকার কৃষি, কৃষক ও জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে।

খাল খননের গুরুত্ব তুলে ধরে ফরহাদ হোসেন আজাদ বলেন, খাল খনন শুধু পানি নিষ্কাশন কিংবা সেচের সুবিধা তৈরির বিষয় নয়; এর সঙ্গে দেশের খাদ্যনিরাপত্তা, কৃষি উৎপাদন ও গ্রামীণ অর্থনীতির উন্নয়ন জড়িত। ১৯৭৭ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খনন কর্মসূচির মাধ্যমে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার সক্ষমতা দেখিয়ে ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ২০ হাজার নদী-খাল খনন ও পুনঃখননের মধ্য দিয়ে দেশকে আবারও খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে শস্য-শ্যামল বাংলাদেশের কৃষি অর্থনীতিকে আরও শক্তিশালী করা হবে।

আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান উত্তরাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত গাইবান্ধার গোবিন্দগঞ্জ সফর করবেন উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, সেখানে করতোয়া, ইছামতী ও গজারিয়া নদীকে ঘিরে একটি গুরুত্বপূর্ণ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। গত ১৬ জুন প্রায় ১ হাজার ১০০ কোটি টাকা ব্যয়ের প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন পেয়েছে।

উত্তরাঞ্চলের উন্নয়নে তিস্তা মহাপরিকল্পনার পাশাপাশি অন্যান্য নদী, খাল ও সেচ প্রকল্প বাস্তবায়নের ওপরও  গুরুত্বারোপ করে তিনি।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি