লগইন
প্রাইম টিভি

দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছে নাটক ‘বাবার বিয়ে’

মিডিয়াজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে নাটক ‘বাবার বিয়ে’। সময়ের জনপ্রিয় নির্মাতা জয় রাফির পরিচালনায় নির্মিত নাটকটির প্রতিটি পর্বই দর্শকদের মাঝে সাড়া ফেলছে। গল্পের আবেগ, শিল্পীদের অভিনয় এবং নান্দনিক নির্মাণশৈলীর কারণে নাটকটি নিয়ে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।

নাটকটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন মিমি খন্দকার। আর পরিচালনায় নিজের দক্ষতার ছাপ রেখেছেন নির্মাতা জয় রাফি।

‘বাবার বিয়ে’ নাটকে অভিনয় করেছেন জাহিদ আশিক, মৌমিতা বিশ্বাস শুভ, শিশু শিল্পী টিউলেট পারভিন, বিপনু চৌধুরী, মিঠু সাইদ, সূর্য চৌধুরীসহ আরও অনেকে। গল্পের সঙ্গে শিল্পীদের সাবলীল অভিনয় নাটকটিকে দর্শকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলেছে।

নাটকটির চিত্রগ্রহণ ও সম্পাদনার দায়িত্বে ছিলেন জীবন চন্দ্র দাস। রূপসজ্জায় ছিলেন মাইনুল সাগর। গল্প, অভিনয় ও নির্মাণের সমন্বয়ে ‘বাবার বিয়ে’ এখন দর্শকদের আলোচনার অন্যতম বিষয় হয়ে উঠেছে। নাটকটির প্রযোজনায় রয়েছে পিপিজে ড্রামা।

নির্মাতা জয় রাফি বলেন, “দর্শকদের ভালোবাসা ও সাড়া এভাবে অব্যাহত থাকলে ‘বাবার বিয়ে’ নাটকটি ১০০ পর্ব পর্যন্ত নির্মাণের পরিকল্পনা রয়েছে।”

দর্শকদের আগ্রহ ও ভালোবাসা ধরে রাখতে গল্পের ধারাবাহিকতা এবং নির্মাণের মান আরও সমৃদ্ধ করার প্রত্যাশা রয়েছে নির্মাতা ও সংশ্লিষ্টদের।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছে নাটক ‘বাবার বিয়ে’

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

মিডিয়াজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে নাটক ‘বাবার বিয়ে’। সময়ের জনপ্রিয় নির্মাতা জয় রাফির পরিচালনায় নির্মিত নাটকটির প্রতিটি পর্বই দর্শকদের মাঝে সাড়া ফেলছে। গল্পের আবেগ, শিল্পীদের অভিনয় এবং নান্দনিক নির্মাণশৈলীর কারণে নাটকটি নিয়ে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।

নাটকটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন মিমি খন্দকার। আর পরিচালনায় নিজের দক্ষতার ছাপ রেখেছেন নির্মাতা জয় রাফি।

‘বাবার বিয়ে’ নাটকে অভিনয় করেছেন জাহিদ আশিক, মৌমিতা বিশ্বাস শুভ, শিশু শিল্পী টিউলেট পারভিন, বিপনু চৌধুরী, মিঠু সাইদ, সূর্য চৌধুরীসহ আরও অনেকে। গল্পের সঙ্গে শিল্পীদের সাবলীল অভিনয় নাটকটিকে দর্শকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলেছে।

নাটকটির চিত্রগ্রহণ ও সম্পাদনার দায়িত্বে ছিলেন জীবন চন্দ্র দাস। রূপসজ্জায় ছিলেন মাইনুল সাগর। গল্প, অভিনয় ও নির্মাণের সমন্বয়ে ‘বাবার বিয়ে’ এখন দর্শকদের আলোচনার অন্যতম বিষয় হয়ে উঠেছে। নাটকটির প্রযোজনায় রয়েছে পিপিজে ড্রামা।

নির্মাতা জয় রাফি বলেন, “দর্শকদের ভালোবাসা ও সাড়া এভাবে অব্যাহত থাকলে ‘বাবার বিয়ে’ নাটকটি ১০০ পর্ব পর্যন্ত নির্মাণের পরিকল্পনা রয়েছে।”

দর্শকদের আগ্রহ ও ভালোবাসা ধরে রাখতে গল্পের ধারাবাহিকতা এবং নির্মাণের মান আরও সমৃদ্ধ করার প্রত্যাশা রয়েছে নির্মাতা ও সংশ্লিষ্টদের।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি