ব্যবসায়ীকে মারধর করে সাড়ে ৫ লাখ রুপি চাঁদা আদায়ের অভিযোগে অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কটকে গ্রেপ্তার করেছে ভারতের পুলিশ। তার ব্যাংক অ্যাকাউন্টে চাঁদার অর্থ লেনদেনের প্রমাণও পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার এ তথ্য জানানো হয়। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, ২৮ বছর বয়সী অভিনেত্রী বর্ষিণী ও তার কয়েকজন বন্ধু তরুণ নামে এক ব্যবসায়ীকে একটি শর্টফিল্মে বিনিয়োগের প্রস্তাব দেন। তবে ওই প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে মারধর ও চাঁদাবাজির অভিযোগ ওঠে।
পুলিশ জানায়, গত ২২ আগস্ট ভোরে তরুণ তার বাসায় ফিরলে আগে থেকেই সেখানে অবস্থান করছিলেন বর্ষিণী, তার বন্ধু সঞ্জয় ও আরও দুজন। তারা ব্যবসায়ীকে মারধর করে ৫০ হাজার রুপি নগদ নিয়ে নেন। পরে ফোনে ভয়ভীতি দেখিয়ে বর্ষিণীর ব্যাংক অ্যাকাউন্টে ৩ লাখ এবং সঞ্জয়ের অ্যাকাউন্টে ২ লাখ রুপি পাঠাতে বাধ্য করা হয়।
মোট সাড়ে ৫ লাখ রুপি দেওয়ার পরও থামেনি চাঁদাবাজি। ব্যবসায়ীকে আরও ২৭ লাখ রুপি দেওয়ার জন্য চাপ দেওয়া হয় বলে অভিযোগ।
পরে তরুণ পুলিশের কাছে অভিযোগ করলে গুইন্ডি থানা তদন্ত শুরু করে। ব্যাংক লেনদেন যাচাই করে বর্ষিণীর অ্যাকাউন্টে অর্থ স্থানান্তরের প্রমাণ পাওয়ার পর গত ২২ সেপ্টেম্বর তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি আইফোন জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদ শেষে অভিনেত্রীকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠান। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন