লগইন
প্রাইম টিভি
প্রকাশ : শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

হেফাজত আমিরের সান্নিধ্যে ৭নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী সাইফুল ইসলাম সাইফ

পরিচ্ছন্নতাকে অভ্যাসে পরিণত করতে হবে: ডিসি জাহিদ

 ‘আমিষের চাহিদা পূরণ ও কর্মসংস্থান সৃষ্টিই সরকারের লক্ষ্য’—এমপি ধলু নাজমুল হক

চিকিৎসার ব্যয় জোগাতে সর্বস্বান্ত পরিবার, সহায়তার হাত বাড়ানোর আকুতি

সাভারে অর্কিড বাথ ও কিচেনওয়্যারের মিলনমেলা

নির্বাচনী সব প্রতিশ্রুতি বাস্তবায়ন  হবে বিমান পর্যটন মন্ত্রী-এম. রশিদুজ্জামান মিল্লাত

সাতকানিয়ায় জামাল হোসেনের নেতৃত্বে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য  র‍্যালি  ও সমাবেশ।

টাঙ্গাইলের চমচম বিদেশে রপ্তানির উদ্যোগ নেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু

টাঙ্গাইলের চমচম বিদেশে রপ্তানির উদ্যোগ নেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু

সাভারে অর্কিড বাথ ও কিচেনওয়্যারের মিলনমেলা

সাভারে অর্কিড বাথ ও কিচেনওয়্যারের মিলনমেলা

আনিসুর রহমান, সাভার প্রতিনিধি:

সাভারে অর্কিড বাথ ও কিচেনওয়্যারের উদ্যোগে দিনব্যাপী মিলনমেলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়িক সহযোগী ও সংশ্লিষ্টদের অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠানে ব্যবসায়িক কার্যক্রম, পণ্যের মানোন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

শুক্রবার আশুলিয়া ফ্যান্টাসিতে কিংডমে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অর্কিড বাথ ও কিচেনওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক আরিফুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়া আজহারুল ইসলাম, সোহেল রানা সাগরসহ প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়িক সহযোগী ও সংশ্লিষ্টরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের বর্তমান কার্যক্রম, পণ্যের গুণগত মান আরও উন্নত করা, গ্রাহকসেবা জোরদার এবং ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারীদের জন্য বিভিন্ন বিনোদনমূলক আয়োজনও ছিল। এতে দিনব্যাপী অনুষ্ঠানটি হয়ে ওঠে আনন্দমুখর ও প্রাণবন্ত।

অর্কিড বাথ ও কিচেনওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক আরিফুর রহমান বলেন, পারস্পরিক সম্পর্ক ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করার পাশাপাশি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত সবাইকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা ও কার্যক্রম নিয়ে মতবিনিময়ের লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে প্রতিষ্ঠানকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, প্রতিষ্ঠানটির পূর্বের নাম ছিল ‘এবি মেটাল’ যা দীর্ঘ ৪০ বছর ধরে সুনামের সাথে প্রতিষ্ঠানটি পরিচালনা করেছে।
সময়ের সঙ্গে ব্যবসার পরিধি ও পণ্যের বৈচিত্র্য বাড়ানোর ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটি বর্তমানে ‘অর্কিড’ (Orchid) নামে নতুন ব্র্যান্ড হিসেবে বাজারে আত্মপ্রকাশ করেছে। বাথ ও কিচেনওয়্যার পণ্যের পাশাপাশি আধুনিক ডিজাইন, গুণগত মান ও গ্রাহকের চাহিদাকে গুরুত্ব দিয়ে নতুন ব্র্যান্ড হিসেবে নিজেদের অবস্থান শক্তিশালী করার লক্ষ্যে কাজ করছে প্রতিষ্ঠানটি।

আয়োজনে অংশ নেওয়া কর্মকর্তা-কর্মচারী ও ব্যবসায়িক সহযোগীরা বলেন, কর্মব্যস্ততার বাইরে এমন মিলনমেলা সবাইকে আরও কাছাকাছি নিয়ে আসে। একইসঙ্গে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর মাধ্যমে প্রতিষ্ঠানের ভবিষ্যৎ অগ্রযাত্রায় এটি ইতিবাচক ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

সাভারে অর্কিড বাথ ও কিচেনওয়্যারের মিলনমেলা

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি