নাজমুল হক, নওগাঁ :
জন্মগত হৃদরোগে আক্রান্ত হয়ে জীবনের সঙ্গে লড়াই করছে নওগাঁর পত্নীতলার সাংবাদিক ইখতিয়ার উদ্দীন আজাদের একমাত্র সন্তান রাগীব ইশরাক রিহান। মাত্র সাড়ে চার বছর বয়সেই শিশুটির হৃদযন্ত্রে একবার জটিল অস্ত্রোপচার হয়েছে। এখন জীবন বাঁচাতে প্রয়োজন দ্বিতীয় সার্জারি। তবে অর্থের অভাবে অনিশ্চিত হয়ে পড়েছে তার চিকিৎসা।
মেডিকেল রিপোর্ট অনুযায়ী, জন্মের পর থেকেই রিহানের হৃদযন্ত্রে দুটি ছিদ্র ও দুটি রক্তনালিতে ব্লকসহ নানা জটিলতা রয়েছে। ২০২৪ সালের ১০ মে ভারতের বেঙ্গালুরুর নারায়ণা হেলথ হাসপাতালে কার্ডিয়াক বিভাগের সার্জন ডা. দেবী প্রসাদ শেঠিসহ পাঁচজন হৃদরোগ বিশেষজ্ঞের মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তার প্রথম মাইক্রো সার্জারি করা হয়। তখন রিহানের বয়স ছিল প্রায় দুই বছর চার মাস।
প্রথম অস্ত্রোপচারে জন্মগত একটি রক্তনালির ব্লক সেটিংসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। অস্ত্রোপচারের পর কিছুটা সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরেছিল শিশুটি। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হৃদযন্ত্রের দুটি ছিদ্র ও রক্তনালির জটিলতার কারণে আবারও তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।
বর্তমানে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল লিমিটেডে নবজাতক, শিশু ও স্ট্রাকচারাল ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট এবং ইনটেনসিভিস্ট ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক নুরুন নাহার ফাতেমা (অব.)-এর তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছে রিহান।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, শিশুটিকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে দ্রুত দ্বিতীয় সার্জারি প্রয়োজন। হৃদযন্ত্রের দুটি ছিদ্র বন্ধ করা এবং রক্তনালির জটিলতা সমাধানে ওপেন হার্ট সার্জারির প্রয়োজন হতে পারে। এ জন্য বিদেশে নিয়ে বিশেষজ্ঞ চাইল্ড কার্ডিয়াক সার্জনের মাধ্যমে চিকিৎসা করানোর পরামর্শ দেওয়া হয়েছে।
সন্তানের চিকিৎসার পেছনে ইতোমধ্যে পরিবারের ব্যবসা প্রতিষ্ঠানসহ সঞ্চিত প্রায় সব সম্পদ ব্যয় করেছেন বাবা ইখতিয়ার উদ্দীন আজাদ। চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে তিনি ঋণগ্রস্ত হয়ে পড়েছেন। বর্তমানে বসতবাড়ি ছাড়া পরিবারের উল্লেখযোগ্য কোনো সম্পদ নেই।
সাংবাদিক ইখতিয়ার উদ্দীন আজাদ জাতীয় দৈনিক আমার দেশ-এর উপজেলা প্রতিনিধি এবং পত্নীতলা প্রেস ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। একজন গণমাধ্যমকর্মী হিসেবে দীর্ঘদিন ধরে মানুষের দুঃখ-দুর্দশার খবর তুলে ধরেছেন তিনি। অথচ আজ নিজের সন্তানের জীবন বাঁচাতে তাকেই মানুষের দ্বারে সহযোগিতার আবেদন জানাতে হচ্ছে।
রিহানের পরিবার জানিয়েছে, চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করা তাদের একার পক্ষে সম্ভব নয়। তাই সমাজের বিত্তবান, স্বচ্ছল ও হৃদয়বান মানুষ এবং দেশ-বিদেশে অবস্থানরত মানবিক ব্যক্তিদের কাছে শিশুটির চিকিৎসায় সহযোগিতার আবেদন জানিয়েছেন তারা।
শিশু রিহানকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে আপনার সামান্য সহযোগিতাও হতে পারে একটি পরিবারের জন্য আশার আলো।
সহযোগিতা পাঠাতে:
বিকাশ/নগদ/রকেট (পারসোনাল): ০১৭২৮৬৩৭৪৪০
যোগাযোগ:
ইখতিয়ার উদ্দীন আজাদ
শিশু রিহানের বাবা
শিশু রিহানের দ্রুত সুস্থতা ও সফল চিকিৎসার জন্য সবার দোয়া এবং মানবিক সহযোগিতা কামনা করেছে তার পরিবার।

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন