সবুজ হোসেন, নওগাঁ:
নওগাঁ জেলা পুলিশের আধুনিকায়নে যুক্ত হলো নতুন প্রযুক্তিনির্ভর উদ্যোগ ‘এআই কানেকটেড ডিজিটাল সার্ভিলেন্স অ্যান্ড সাইবার ল্যাব ফর নওগাঁ ডিস্ট্রিক্ট পুলিশ’।
শনিবার বিকেলে নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রকল্পটির উদ্বোধন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর-৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম এবং জেলা পরিষদের প্রশাসক আবু বক্কর সিদ্দিক নান্নু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
সংশ্লিষ্টরা জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহার করে অপরাধ শনাক্তকরণ, ডিজিটাল নজরদারি, তথ্য বিশ্লেষণ এবং সাইবার অপরাধ মোকাবিলায় জেলা পুলিশের সক্ষমতা বাড়াতেই এই ল্যাব স্থাপন করা হয়েছে।
আধুনিক প্রযুক্তির মাধ্যমে অপরাধের ধরন ও গতিবিধি বিশ্লেষণ, ডিজিটাল প্রমাণ সংগ্রহ এবং প্রয়োজনীয় তথ্য দ্রুত যাচাই-বাছাইয়ে এই ল্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান তারা।
সুধী সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সময়ে অপরাধ নিয়ন্ত্রণ ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার জরুরি।
নওগাঁ জেলা পুলিশের এই প্রযুক্তিনির্ভর উদ্যোগের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষায় আরও দক্ষতা ও গতিশীলতা আসবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা।

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন